শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

অসহনীয় গরম, স্বস্তির বৃষ্টি নিয়ে বড় সুখবর

অনলাইন ডেস্ক: / ২০৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

মে মাসের শুরুতেই সারাদেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে। মে মাসের ১ থেকে ২ তারিখের মধ্যে বৃষ্টি হতে পারে। এসময় হতে পারে দমকা বাতাস, বজ্রসহ বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ও।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, মে মাসের ১ থেকে ২ তারিখের মধ্যে সারাদেশে বৃষ্টি হতে পারে। বৃষ্টি শুরুর আগে ঝড়ো হাওয়া বইতে পারে এছাড়াও হতে পারে কালবৈশাখী ঝড়। শুরুতে এই ঝড়-বৃষ্টি ঢাকা, চট্টগ্রাম এবং ময়মনসিংহ বিভাগে দেখা যেতে পারে।

আজ (২৭ এপ্রিল) শনিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর