বুধবার, ০৬ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

সুন্দরবনে আগুন: কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস, টহল দিচ্ছে হেলিকপ্টার

রিপোর্টারের নাম / ২২৫ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৫ মে, ২০২৪

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের লতিফের সিলা এলাকায় আগুন নেভানোর কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বাগেরহাট, মোরেলগঞ্জ, মোংলা ও শরণখোলার পাঁচটি ইউনিট রবিবার সকাল সাতটা থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসকে সহযোগিতার জন্য কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরাও যোগ দিয়েছেন। বিমানবাহিনীর একটি হেলিকপ্টার বন এলাকায় টহল দিচ্ছে। স্থানীয় দুই শতাধিক সাধারণ মানুষও আগুন নিয়ন্ত্রণের কাজে অংশগ্রহণ করেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার উপ-পরিচালক মামুন মাহমুদ ঘটনাস্থলে উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রণের কাজ তদারকি করছেন। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা গাজী নুরুল কবির, মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিকুর রহমান, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান ও মোরেলগঞ্জ থানার ওসি সামসুদ্দীন রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর