বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

এমপি আজীমকে হত্যার কারণ উদ্ধার করা যায়নিঃ ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ২৩৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৯ মে, ২০২৪



চাঞ্চল্যকর ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের মূল কারণ এখনো ভারত ও বাংলাদেশের পুলিশ উদ্ধার করতে পারেনি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান।

বুধবার ডিএমপি সদরদফতরে আয়োজিত “ডাটাবেজ এন্ড এনালাইসিস অফ রোড ক্র‍্যাশ (DARC) সফটওয়্যার” প্রশিক্ষণ এর উদ্বোধন অনুষ্ঠান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,”মাননীয় সংসদ সদস্যকে কি কারণে হত্যা করা হয়েছে অর্থাৎ হত্যার মোটিভ কি? এটি এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশ কিংবা ইন্ডিয়ান পুলিশ কেউই উদ্ধার করতে পারেনি। মূল কারণ,এটির যিনি ষড়যন্ত্রকারী, পরিকল্পনাকারী তিনি এখন দেশের বাইরে রয়েছেন তাকে গ্রেফতার করা যায়নি। বিধায় এটি এখনো কিছুই উদ্ধার করা যায়নি। তাকে গ্রেফতার করলেই কেবল এই হত্যার মোটিভ জানা যাবে।”

যেহেতু মূল অভিযুক্ত আমেরিকায় পলাতক। তাদের সঙ্গে তো বাংলাদেশের বন্দিবিনিময় চুক্তি নেই। এই ক্ষেত্রে তাকে ফেরানোর ক্ষেত্রে কী ধরণের পদ্ধতি অবলম্বন করা হবে? এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন,”এক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে যে-ধরনের প্রচেষ্টা করা দরকার সেটির সর্বোত্তম চেষ্টা করা হবে। যেহেতু তিনি(আজীম) আমাদের সংসদ সদস্য ছিলেন সুতরাং তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে।যদিও তাদের সঙ্গে (আমেরিকা) আমাদের সেই ধরণের কন্টাক্ট নেই।অন্য যেকোন মাধ্যম বা কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ চেষ্টা এবিষয়ে করা হবে।”

এক্ষেত্রে ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তিকে কাজে লাগানো হবে কী-না? এমন প্রশ্নের জবাবে হাবিবুর রহমান বলেন,আপনারা জানেন যে,এই ঘটনাটি বাংলাদেশের আইনে বিচার হতে পারে এবং ইন্ডিয়াতেও ঘটনা ঘটেছে ইন্ডিয়াতেও বিচার হতে পারে।সুতরাং এটি আমাদের পারস্পারিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর