মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

হবিগঞ্জে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

অনলাইন ডেস্ক: / ২১০ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

৩য় ধাপে হবিগঞ্জ সদর-লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে ৩টি উপজেলা থেকে চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলে ৮ জন প্রার্থী জামানত হারিয়েছেন। এছাড়াও পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান পদে জামানত হারিয়েছেন আরো ১৭ জন প্রার্থী। নিয়ম অনুযায়ী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ অর্থাৎ যারা সাড়ে ১২ শতাংশের কম ভোট পেয়েছেন তারা জামানত হারাবেন।

হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে জামানত হারিয়েছেন ৪ জন। তারা হলেন মোঃ মহিবুল ইসলাম শাহিন (মোটর সাইকেল), চৌধুরী নিয়াজ মাহমুদ (দোয়াত-কলম), মোঃ ওয়াসিম উদ্দিন (ঘোড়া) ও সৈয়দ আশিকুর রহমান (হেলিকপ্টার)। এছাড়াও ভাইস চেয়ারম্যান পুরুষ পদে যারা জামানত হারিয়েছেন তারা হলেন, কাজল আহমেদ (বই), কাজ মৌলানা আব্দুল কাইয়ূম (বৈদ্যুতিক বাল্ব), মোঃ শহীদুজ্জামান (গ্যাস সিলিন্ডার), মোঃ নুরুল হক টিপু (চশমা), মোঃ মামুন মিয়া (পালকি), মোঃ সারোয়ার হোসেন (উড়োজাহাজ), মোঃ সোহাগ চৌধুরী (তালা) ও সালেহ আহমদ চৌধুরী (মাইক)। নারী ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ আয়েশা খানম রানী (প্রজাপতি) জামানত হারিয়েছেন।
লাখাই উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে জামানত হারিয়েছেন ২ জন প্রার্থী। তারা হলেন মোঃ আমিরুল ইসলাম (আনারস) ও ইকরামুল মজিদ চৌধুরী (ঘোড়া)। এছাড়াও ভাইস চেয়ারম্যান পুরুষ পদে যারা জামানত হারিয়েছেন তারা হলেন, কাউছার আহমেদ (মাইক), মানিক মোহন দাস (টিউবওয়েল), মোঃ আব্দুল মতিন (বই), হাজী নোমান মোল্লা (উড়োজাহাজ)। নারী ভাইস-চেয়ারম্যান প্রার্থী তানিয়া আক্তার (কলস) জামানত হারিয়েছেন।

শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে জামানত হারিয়েছেন ২ প্রার্থী। তারা হলেন মোঃ সুরুজ আলী (আনারস) ও রকিব আহমেদ (দোয়াত-কলম)। এছাড়াও ভাইস চেয়ারম্যান পুরুষ পদে যারা জামানত হারিয়েছেন তারা হলেন মোহাম্মদ আব্দুল কাদির (টিউবওয়েল), মোঃ মনোয়ার হোসেন জাকারিয়া (মাইক)। নারী ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ মুক্তা আক্তার (প্রদ্মফুল) জামানত হারিয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর