মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

শেখ হাসিনার কাছে শোক বার্তা পাঠালেন জাপা‌নের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: / ২৩২ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

বাংলা‌দে‌শে ঘূর্ণিঝড় রিমা‌লে ক্ষয়ক্ষ‌তির ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌র কাছে শোক বার্তা পাঠালেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

আজ বৃহস্পতিবার ঢাকায় জাপান দূতাবাস এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।
শোক বার্তায় জাপা‌নের প্রধানমন্ত্রী ব‌লেন, ‘আমি এটা জেনে গভীরভাবে দুঃখিত যে, বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড়ের ফলে বহু মূল্যবান প্রাণহানি হয়েছে। বিশেষ করে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে।’

‘জাপান সরকারের পক্ষ থেকে আমি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এছাড়া আমি দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

‘জাপান সরকার ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য চেষ্টার কোনো কমতি রাখবে না। আমি আবারও বলতে চাই যে, জাপান সবসময় বাংলাদেশের পাশে থাকবে’, – বলেন জাপা‌নের প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গত ২২ মে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ ও গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করে।

গত শনিবার সন্ধ্যায় গভীর নিম্নচাপটি পরিণত হয় ঘূর্ণিঝড় রিমালে। পরদিন রবিবার সকালে ঘূর্ণিঝড়টি পরিণত হয় প্রবল ঘূর্ণিঝড়ে। ওই দিন বিকালে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ বাংলাদেশ উপকূলের স্থলভাগ স্পর্শ করে।

রিমালের তাণ্ডবে উপকূলীয় ১৯টি জেলার প্রায় ৪৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পৌনে দুই লাখ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর