মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

এমপি আনার হত্যা মামলার তদন্ত করবে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ২৩১ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১ জুন, ২০২৪


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে ভারতে।হত্যাকাণ্ডের মূল মামলার তদন্ত করবে ভারত। সেখানে যদি আমাদের সম্পৃক্ত করে আমরা সহযোগিতা করবো।

শনিবার (১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, সংসদ সদস্যের খুন হয়েছে ভারতে। তাই মামলাটি ভারতেই হয়েছে এবং ভারত থেকেই সেটা হবে। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দী বিনিময় প্রত্যাবর্তন চুক্তি রয়েছে। কাজেই ভারত সরকারই তাদের কাছে আবেদন করবে। যেহেতু ঘটনা ঘটেছে তাদের দেশে। আমাদের দেশে হলে আমরা আবেদন করতাম। তখন মূল মামলাটা আমাদের থাকতো।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নেপালে একজন (সিয়াম) পালিয়ে গেছে। যে যেখানে আছে, তাদের ধরার চেষ্টা চলছে। একজন সংসদ সদস্যকে এরকম নৃশংসভাবে হত্যা করবে, আর আমরা বসে থাকবো এটা তো হতে পারে না।

আমাদের সবধরনের প্রচেষ্টা অব্যাহত আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, যারা এ খুন করেছে বা খুনে সহযোগিতা করেছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। নেপালে যে আছে, তাকে ফিরিয়ে আনার জন্য যতধরনের ব্যবস্থা সেটা করছি।

এদিকে, এমপি আনার হত্যার তদন্তের জন্য শনিবার (১ জুন) সকালে নেপালের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। প্রতিনিধিদলে ডিবির দুজন কর্মকর্তা এবং পুলিশ সদরদপ্তরের এনসিবির একজন কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর