মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

এমপি আনার হত্যা: মামলার তদারকি কর্মকর্তাসহ ২৩ পুলিশকে বদলি

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ২৭৮ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৩ জুন, ২০২৪



ভারতের কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গঠিত তদন্ত কমিটির সদস্য ডিএমপির গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহিদুর রহমানসহ ২৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রবিবার পুলিশ সদরদপ্তরের এক প্রজ্ঞাপনে তাদেরকে বদলি করা হয়। এই তালিকায় অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তারা আছেন।

বদলি কর্মকর্তাদের মধ্যে শাহিদুর রহমানকে বরিশাল জেলা পুলিশে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আতিকুল ইসলামকে খুলনা জেলা পুলিশে, এপিবিএনের এ এইচ এম কামরুল ইসলামকে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার, আরএমপির এডিসি ড. মো. রুহুল আমিন সরদারকে নোয়াখালীর পিটিসি, ডিএমপির এডিসি রাশেদ হাসানকে দিনাজপুর জেলার বীরগঞ্জ সার্কেলে, রাঙামাটির কাপ্তাই সার্কেলের মু. সাইফুল ইসলামকে রাঙামাটি সদর সার্কেলে, মৌলভীবাজার সদর সার্কেলের মো. আজমল হোসেনকে কুষ্টিয়া জেলার ভেড়ামার সার্কেলে, একই সার্কেলের মহসীন আল মুরাদকে মৌলভীবাজার সদর সার্কেলে, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ হোসেনকে পাবনা সদর সার্কেল, রাঙামাটি সদর সার্কেলের মো. জাহেদুল ইসলামকে কাপ্তাই সার্কেলে পদায়ন করা হয়েছে।

এছাড়া সহকারী পুলিশ সুপার (এএসপি) পদের কর্মকর্তাদের মধ্যে- রাজবাড়ীর পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহাকে সিআইডিতে, এসপিবিএনের মো. শাহীনকে রাজবাড়ী পাংশা সার্কেলে, ঢাকার ১৩ এপিবিএনের জান্নাতুল ফেরদৌসকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি), সিআইডির লোপামুন্ডু মহাজনকে চট্টগ্রাম রেঞ্জে ডিআইজির কার্যালয়ে, পুলিশ স্টাফ কলেজের মো. আসলাম সাগরকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়, এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর কবিরকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি), বরিশাল মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. শাহজাহানকে ডিএমপিতে, সিলেটের আরআরএফের মো. শামছুল আলম চৌধুরীকে ঢাকার পুলিশ টেলিকম সংস্থায়, এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) মো. আলী হোসেন খানকে ডিএমপিতে, সাতক্ষীরার তালা সার্কেলের মো. সাজ্জাদ হোসেন মোল্যাকে ডিএমপিতে, র‌্যাবের সহকারী পুলিশ সুপার হাম্মাদ হোসেনকে সিআইডিতে, কক্সবাজার ৮ এপিবিএনের রসুল আহমদ নিজামীকে র‌্যাবের সহকারী পুলিশ সুপার এবং র‌্যাবের মো. শামসুল আলম খানকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) হিসেবে বদলি করা হয়েছে।

আদেশে তাদেরকে আগামী ৫ জুনের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে ৬ তারিখ নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

এদিকে ডিবি পুলিশের একটি সূত্র জানিয়েছে, আনার হত্যার তদন্ত কর্মকর্তা শাহিদুর রহমান মামলার তদন্তের কাজে নেপালে অবস্থান করছেন। গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা মতিঝিলে আওয়ামী লীগ নেতা টিপু হত্যার তদন্তেও মুন্সিয়ানা দেখিয়েছিলেন। বিদেশ থেকে আসামি ধরে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে তিনি দক্ষতার পরিচয় দেন। বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগে অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে কর্মরত আছেন শাহিদুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর