সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল

কামারখন্দে চেয়ারম্যান প্রার্থী মতিন চৌধুরীর নির্বাচনী সভায় মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক: / ১৯২ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৩ জুন, ২০২৪

কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন চৌধুরীর শেষ নির্বাচনী জনসভায় মানুষের ঢল নেমেছিল। সোমবার বিকেলে উপজেলার আস্তুকুড়া বাজারে আস্তুকুড়া ঐক্যজোট এ জনসভার আয়োজন করেন। জনসভায় বিভিন্ন এলাকা থেকে দলমত নির্বিশেষে নারী-পুরুষসহ সাধারন মানুষ মিছিল সহকারে যোগদান করেন।


জনসভায় বক্তারা বলেন, আগামী ৫জুন কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে আব্দুল মতিন চৌধুরীর আনারস প্রতীকের গনজোয়ার সৃষ্টি হয়েছে। প্রতিটি পাড়া মহল্লায় মানুষের মুখে শুধু আনারস। নির্বাচনে এবার আনারস প্রতীক বিপুল ভোটে জয়লাভ করবে। দলমত নির্বিশেষে সকলেই আনারস প্রতীকে ভোট দিবে বলে মন্তব্য করে বক্তারা বলেন, মতিন চৌধুরী নির্বাচিত হলে কামারখন্দ উপজেলা পরিষদ একটি স্মার্ট ও মডেল উপজেলা হিসেবে গঠিত হবে।


উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন চৌধুরী বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে কামারখন্দবাসীর সেবাই করাই হবে একমাত্র উদ্দেশ্যে। অবহেলিত রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরের উন্নয়ন করা হবে। ঘুষ, দুর্নীতি ও সন্ত্রাস এবং মাদকমুক্ত উপজেলা গঠন করা হবে। তিনি ভোটারদের আনারস প্রতীকে ভোট দেবার আহবান জানিয়ে বলেন, অনেক প্রার্থী মুখরোচক কথা এবং ষড়যন্ত্রমুলক কথা বলবে কিন্তু তাদের সেই কথায় কান না দিয়ে কামারখন্দবাসীর ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে আনারস প্রতীকে ভোট দিবেন। আশা করছি আগামী ৫জুন আনাসার প্রতীক বিজয় হলে, সেই বিজয় হবে কামারখন্দবাসীর বিজয়। আমি নির্বাচিত হলে কামারখন্দবাসীকে সাথে নিয়েই কামারখন্দের উন্নয়ন করবো-ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর