বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
ইসরা ও মেরাজের স্মৃতিতে ইবাদতে মুখর মুসলিম বিশ্ব ‎সুনামগঞ্জ শহরে  অজ্ঞাত ব্যাক্তির গলিত দু*র্গন্ধ  মরাদেহ নিজ হাতে উদ্ধার করলেন ওসি রতন সেখ (পিপিএম) জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর বটিয়াঘাটায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত, ‎সুনামগঞ্জ পৌর শহরের কালিপুর গ্রামে পুলিশের অভিযানে ১৮ বোতল ভারতীয় মদসহ- ১জন গ্রেফতার বাঁশখালীতে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে ১ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাঁশখালীতে কঠোর নিরাপত্তা পরিকল্পনা দিনাজপুর-৪ আসনে জনপ্রিয়তার শীর্ষে বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান মিয়া ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় অপরিহার্য: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী হিন্দু মুসলিম বৌদ্ধ আমরা সবাই ঐক্যবদ্ধ- রাউজানে নির্বাচনী প্রচারণায় গিয়াস কাদের চৌধুরী যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান

কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন উপলক্ষে পুরষ্কার বিতরণ ও মেহেদী উৎসব

কাজিপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধি: / ১৬৮ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৩ জুন, ২০২৪

সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ’ -২০২৪ উদযাপন উপলক্ষে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান ,মেহেদি উৎসব ও বিএনসিসি ক্যাডেটদের উদ্বুদ্ধকরণ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে । ৩ রা জুন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ চত্বরে আয়োজিত এ সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহে কুরআন তেলাওয়াত, গীতাপাঠ, কবিতা আবৃত্তি,কৌতুক, উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা ও অভিনয়সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীরা অংশগ্রহণ করে।

বিশেষ এ সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অত্র কলেজের সাবেক ছাত্র নেতা বর্তমান কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। এর আগে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীকে বি এন এন সি সি ও রোভার স্কাউটস এর পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও রাষ্ট্রীয় সালাম জানানো হয়। এছাড়া প্রধান অতিথি তার সহধর্মিণী মিসেস আফিয়া আফরোজা মিনা কে নিয়ে মেহেদী উৎসব উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র কলেজ এর উপাধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষা অনুরাগী প্রফেসর মোঃ রেজাউল করিম,বাংলা বিভাগের বিভাগীয় প্রধান -শিক্ষক পরিষদের সম্পাদক সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক আব্দুর রহিম, সহযোগী অধ্যাপক মাহসুদুল হাসান মাজেদ,সহযোগী অধ্যাপক ড আব্দুর রহমান ,ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আতাউর রহমান, প্রভাষক এস এম আদিলুজ্জামান, শিবু চন্দ্র অধিকারী, আলাউদ্দিন আকন্দ, মরিয়ম আক্তার, নিশাত সীমা, মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মতিনসহ আরও অনেকে। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অত্র কলেজের ক্যাডেট সার্জেন্ট মিরা এবং ক্যাডেট মোঃ নুর আলম। ।সমাপনী বক্তব্যে অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, “শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি একটি জাতির স্বরূপ অন্বেষার গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বের জাতিসমূহের দরবারে একটি বিশেষ জাতির অবস্থান কোথায়, তা চিহ্নিত করা যায় তার শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির প্রতি আলোক সপথ করে। কারণ শিক্ষা একটি জাতির অবয়ব নির্মাণ করে, সাহিত্যে সে অবয়বের প্রতিফলন ঘটে আর সংস্কৃতি তাকে পূর্ণতা দান করে। এভাবেই একটি জাতির পরিচয় বিধৃত হয় তার শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিতে।” পরে অতিথি বৃন্দ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন। বিকেলে কলেজ চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর