বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
আজকের শিরোনাম
শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার

ওয়ারীতে ৩৮ ভরি স্বর্ণসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ২৪৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৩ জুন, ২০২৪



রাজধানীর ওয়ারীর কাপ্তান বাজার এলাকা থেকে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ।

রবিবার (০২ জুন) নারায়ণগঞ্জ ও রাজধানীর খিলগাঁওয়ে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো,মো. মোক্তার হোসেন, মো. সাদেক হোসেন, মোছা. নাসিমা বেগম ও মোছা. কাজল।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

সোমবার ( ০৩ জুন ) বিকালে ওয়ারী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস.এম শামীম এই তথ্য নিশ্চিত করেন

তিনি জানান, গত ৩১ মে স্বর্ণ ব্যবসায়ী মোহাম্মদ আলী ওয়ারী থানায় একটি মামলা রুজু করেন। তিনি মামলার এজাহারে উল্লেখ করেন, তার ছোট ভাই মো. জসিম ও দোকানের কর্মচারি মালেক গত ৩০ মে নারায়ণগঞ্জ থেকে তাঁতীবাজার যাচ্ছিলেন। কাপ্তান বাজার পৌঁছে জসিম দেখেন মালেক তার সাথে নাই। মালেকের সাথে ৪০ ভরির বেশি স্বর্ণ ছিল। যার মূল্য প্রায় ৪৫ লক্ষ টাকা। মালেকের মোবাইলে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়। কিছুক্ষণ পর মালেক ফোন দিয়ে জসিমকে জানায় যে, ৫/৬ জন ডাকাত তাকে কাপ্তান বাজার থেকে জোরপূর্বক ঠাটারীবাজার স্টার হোটেলের গলিতে নিয়ে কিল-ঘুষি মেরে ও ভয়ভীতি দেখিয়ে তার সাথে থাকা স্বর্ণালংকারগুলো ছিনিয়ে নিয়ে গেছে।

তিনি আরো জানান, ক্লুলেস এই ঘটনায় ওয়ারী থানা পুলিশ ঘটনাস্থল ও আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের অবস্থান সনাক্ত করে তথ্য-প্রযুক্তির সহায়তায় গতকাল রোববার নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে মোক্তার ও সাদেককে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর খিলগাঁওয়ে অভিযান চালিয়ে মোছা. নাসিমা বেগম ও মোছাঃ কাজলকে গ্রেফতার করা হয়। নাসিমা বেগমের বাসা থেকে ডাকাতি হওয়া স্বর্ণের মধ্য হতে ৩৮ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ওয়ারী থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ডাকাতি করতো বলে জানান পুলিশ এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর