বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি

সিরাজগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল তিনজনের

নিজস্ব প্রতিবেদক / ২২৪ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪


সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে ক্রিকেট খেলার সময় বজ্রপাতে দুইজন ও শাহজাদপুরে চর পোরজনা এলাকায় এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আরো দুইজন আহত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের বেতিল চরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, এনায়েতপুর খামার গ্রামের আব্দুল হাকিমের ছেলে মারুফ হোসেন (১৪) ও বেতিল চরের তারা মিয়ার ছেলে আল আমিন (২৪) ও শাহজাদপুর উপজোর চর পোরজনা এলাকার জয়নাল আবেদীনের ছেলে আব্দুস সালাম (৩৭)।

এনায়েতপুর থানার এস,আই সুজিত কুমার বিশ্বাস জানান, একদল ছেলে বেতিল চরের মধ্যে ক্রিকেট খেলা করছিল। হঠাৎ আকাশ কালো হয়ে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতের কবলে পড়ে ৪জন খেলোয়ার আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা আল আমিন ও মারুফকে মৃত্যু ঘোষনা করেন। অপর দুইজন প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে শাহজাদপুর শাহজাদপুর থানার ওসি আসলাম হোসেন জানান, সন্ধ্যার দিকে চর পোরজনা এলাকায় বাড়ীর পাশ থেকে খড়ের বোঝা নিয়ে বাড়ী ফেরার আব্দুস সালাম বজ্রপাতের কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই কৃষক আব্দুস সালাম মারা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর