রবিবার, ১০ মে ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ব্রিটেনের ওয়েলস সিনেট নির্বাচন অনুষ্ঠিত, ওয়েলশের ইতিহাসে এক যুগান্তকারী দিন, নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল

ভিডিও করাই কাল হলো যুবকের!

নিজস্ব প্রতিবেদক / ৩২৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৮ জুন, ২০২৪


সিরাজগঞ্জের ইলিয়ট ব্রীজের উপর জিপ গাড়ীর উপরের ঢাকনা সরিয়ে ভিডিও করছিল যুবক রবিউল আজিম তনু। হঠাৎ অসাবধানতাবশত ব্রীজের বারের সাথে মাথার পিছনে ধাক্কা লাগে। গুরুত্বর অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত রবিউল আজিম তনু সাতক্ষীরা জেলার কলেরোয়া থানার গোপিনাথপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে। সে একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করত।

সিরাজগঞ্জ সদর থানার ওসি সেরাজুল ইসলাম জানান, শহরের এস.এস রোডে একটি রেস্টুরেন্ট উদ্বোধন করতে ঢাকা থেকে আসে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীসহ কয়েকজন যুবক। ভোর পাঁচটার দিকে তিনজন প্রাইভেটকার নিয়ে ইলিয়ট ব্রীজের উপর দিয়ে যাচ্ছিল। এসময় তনু গাড়ীর উপরের ঢাকনা সরিয়ে ভিডিও করছিল। এ অবস্থায় ব্রীজের উপরে থাকা বারের সাথে মাথার পিছনে সজোরে ধাক্কা লাগে। এতে সে গুরুত্বর আহত হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তনুকে মৃত ঘোষনা করেন। তিনি আরো জানান, লাশ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। গাড়ীটি জব্দ করা হয়েছে।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর