মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন। সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়। শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

পর্যটনকেন্দ্রের টয়লেটে বসানো হলো ‘টাইমার’

রিপোর্টারের নাম / ২৩৯ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৪ জুন, ২০২৪

চীনের একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্রের নারীদের টয়েলেটে টাইমার বসিয়েছে কর্তৃপক্ষ। টাইমারের মাধ্যমে বাইরে থেকে দেখা যাবে একজন মানুষ টয়লেটে কতটা সময় ব্যয় করছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তর চীনের শানসি প্রদেশের ইউনগাং গ্রোটসের টয়লেটে বসানো হয়েছে এসব টাইমার। যেখানে প্রতি বছর লাখ লাখ পর্যটক ঘুরতে যান।

ইউনগাং গ্রোটস একাডেমির তথ্যানুযায়ী, গত বছর ৩ মিলিয়নেরও বেশি দর্শকদের এখানে এসেছে। যার ফলে তাদের আয় হয়েছে ২০০ মিলিয়ন ইউয়ান (২৮ মিলিয়ন মার্কিন ডলার)।
 

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি চীনের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যম সাইটে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায়, নারীদের টয়লেটের সামনে টাইমার সেট করা হয়েছে। প্রতিটি টয়লেটে সময় গণনার জন্য ডিজিটাল কাউন্টার রয়েছে। কোনো টয়লেট যখন ফাঁকা থাকে তখন সেখানে সবুজ রঙের ‘খালি’ লেখা প্রদর্শন করছে। এ ছাড়া কেউ ভেতরে প্রবেশ করলে দরজার সামনের টাইমারে মিনিট ও সেকেন্ড উঠছে।
 
পর্যটনকেন্দ্রটিতে বেড়াতে যাওয়া একজন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘প্রথমে আমি ভেবেছিলাম জনগণকে জনসাধারণের সম্পদের একচেটিয়া দখল এবং বিশ্রামাগারে খুব বেশি সময় কাটাতে বাধা দেয়ার জন্য উন্নত এই টাইমারগুলো বসানো হয়েছে। কিন্তু আমিও কিছুটা বিব্রত বোধ করেছি, কারণ আমাকে দেখা হচ্ছে আমি কতক্ষণ আছি।’
টাইমার বসানোর পক্ষে অন্য একজন বলেছেন, ‘আমি মনে করি এটা ভালো। কিছু বয়স্ক লোক বিশ্রামাগারে অজ্ঞান হয়ে যেতে পারে। কেউ কেউ সাহায্যের জন্য বলতেও পারে না।
 
ইউনগাং বৌদ্ধ গুহার একজন কর্মী বলেছেন, অনেক বেশি পর্যটক আসায় এই টাইমার লাগানো হয়েছে। তবে টয়লেট ব্যবহারের কোনো সময় নির্দিষ্ট করে দেয়া হয়নি।
 
পর্যটন কেন্দ্রটির আরেকজন কর্মী বলেছেন, গত ১ মে থেকে টয়লেটগুলোতে এই টাইমার রয়েছে। যখন কেউ টয়লেটে প্রবেশ করেন তখন টাইমারে সময় গণনা শুরু হয়। যতক্ষণ দরজা বন্ধ থাকে এটি ততক্ষণ চলতে থাকে। যখন টয়লেটে কেউ থাকেন না তখন সেখানে ‘খালি’ লেখা ভেসে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর