বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন
আজকের শিরোনাম
ইসরা ও মেরাজের স্মৃতিতে ইবাদতে মুখর মুসলিম বিশ্ব ‎সুনামগঞ্জ শহরে  অজ্ঞাত ব্যাক্তির গলিত দু*র্গন্ধ  মরাদেহ নিজ হাতে উদ্ধার করলেন ওসি রতন সেখ (পিপিএম) জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর বটিয়াঘাটায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত, ‎সুনামগঞ্জ পৌর শহরের কালিপুর গ্রামে পুলিশের অভিযানে ১৮ বোতল ভারতীয় মদসহ- ১জন গ্রেফতার বাঁশখালীতে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে ১ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাঁশখালীতে কঠোর নিরাপত্তা পরিকল্পনা দিনাজপুর-৪ আসনে জনপ্রিয়তার শীর্ষে বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান মিয়া ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় অপরিহার্য: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী হিন্দু মুসলিম বৌদ্ধ আমরা সবাই ঐক্যবদ্ধ- রাউজানে নির্বাচনী প্রচারণায় গিয়াস কাদের চৌধুরী যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান

উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ১৫৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৩ জুন, ২০২৪

নানা আয়োজনে ও উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদ্যাপনে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্নাঢ্য শোভাযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব গাজী শফিকুল ইসলাম শফি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তি, পৌর মেয়র এস. এম. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ আবু সাঈদ স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনি সুইটি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ আজিজুল ইসলাম শাহআলম, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ শরিফুল ইসলাম শক্তি প্রমুখ।

প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজিত অনুষ্ঠানে নেচে-গেয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ২ হাজার নেতা-কর্মী অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর