শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

হাতিরঝিলের নিরাপত্তার দায়িত্ব পেল আনসার বাহিনী

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৭৬ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১ জুলাই, ২০২৪


হাতিরঝিলের নিরাপত্তায় এতোদিন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সঙ্গে একটি বেসরকারি প্রতিষ্ঠানের চুক্তি ছিল। এই চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এবার হাতিরঝিল এলাকার সার্বক্ষণিক নিরাপত্তায় সরকারি সংস্থা আনসার বাহিনীকে যুক্ত করল রাজউক। মূলত হাতিরঝিলের রক্ষণাবেক্ষণের দ্বায়িত্বে থাকায় রাজউক এ চুক্তি করেছে।

সোমবার সকালে রাজধানীর হাতিরঝিল ব্যবস্থাপনা ভবনে রাজউকের চেয়ারম্যান জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার আনসার বাহিনীর কাছে দায়িত্ব হস্তান্তর করে। এ সময় নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি হাতিরঝিলকে আনসার বাহিনী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে বলে প্রত্যাশা করেন রাজউকের চেয়ারম্যান।

হাতিরঝিলকে ক্রমান্বয়ে সমৃদ্ধ করা হবে জানিয়ে রাজউক চেয়ারম্যান বলেন, হাতিরঝিল থেকে বনানী এবং কালাচাঁদপুর পর্যন্ত ওয়াটার ট্যাক্সির রুট বাড়ানো হবে।

এসময় নিরাপত্তার স্বার্থে রাত ১১টার পর দর্শনার্থীদের হাতিরঝিল ত্যাগের অনুরোধও জানান রাজউক চেয়ারম্যান।

হস্তান্তর অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দিন বলেন, হাতিরঝিলের অবৈধ পকেট গেট তদারকিসহ মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকবে আনসার বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর