মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল

সিরাজগঞ্জের চর রামগাতীতে কিশোরের বুকে ছুরিকাঘাত, আটক ২

নিজস্ব প্রতিবেদক: / ৩৬৪ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১ জুলাই, ২০২৪

সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের চর রামগাতীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চররামগাতীতে এ ঘটনা ঘটে। আহতরা হলো- চররামগাতী হোসেনের ছেলে আল-আমিন (২৫), আমিরুল ইসলাম (১৬) ও হাসেন আলীর ছেলে রজব আলী (১৮)। এদের মধ্যে আল-আমিনের বুকে ছুরিকাঘাত করায় সে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় হোসেন আলী বাদী হয়ে ৮জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছে। পুলিশ অভিযান চালিয়ে আনোয়ার হোসেন ও শাকিল নামে দুজনকে আটক করেছে।

মামলা সুত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চররামগাতী বাদীর বাড়ীর পুর্ব পাশে ধান ক্ষেতের ফাঁকা মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে একই গ্রামের ইমান আলীর ছেলে সাব্বির হোসেন, আনোয়ার হোসেনের ছেলে রাব্বি, ফারুকের ছেলে সিফাত, আবু বক্কারের ছেলে ফারুক, মৃত জান্নাত আলীর ছেলে আনোয়ার হোসেন, আনোয়ারের ছেলে শাকিল, ইমান আলীর ছেলে সাজ্জাদ ও আবু বক্কারের ছেলে ইমান আলী দেশীয় অস্ত্র বার্মিজ চাকু, রামদা, ছুরি, বাশের লাঠি নিয়ে আল-আমিনের উপর হামলা চালায়। এক পর্যায়ে হত্যার উদ্দেশ্যে আল আমিনের বুকে সজোরো ছুরিকাঘাত করে। এ সময় আল-আমিন কে বাঁচাতে এগিয়ে আসলে আমিরুল ও রজব আলীকেও ছুরিকাঘাত করে। এতে আমিরুল ও রজব আলীর হাত কেটে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে আল-আমিনের বুকে ছুরিকাঘাত লাগায় তার অবস্থা আশ্ঙ্কাজনক। সে বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় আল-আমিনের বাবা ৮জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

মামলার বাদী হোসেন আলী জানান, মামলা দায়েরের পর থেকেই আসামীগন পুনরায় মারপিট করবে বলেও বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, কিশোরকে বুকে ছুরিকাঘাতসহ তিনজন আহতের ঘটনায় মামলা হয়েছে। আসামীদের মধ্যে আনোয়ার হোসেন ও শাকিলকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেফতারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর