মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

দৌলতপুরে নিরাপদে মজুদ দু’হাজার মেট্রিকটনের বেশি খাদ্যশস্য

কুষ্টিয়া প্রতিনিধি: / ২৭৮ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪



গুড়িগুড়ি বৃষ্টির সকাল ১১টা, সরকারি খাদ্যগুদামে কর্মকর্তাদের ভিড়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজেই সবগুলো গুদামে প্রবেশ করে দেখছেন শস্যের অবস্থা। কখনো কোনো বস্তার শস্য বের করে, কখনো শস্য ভরা বস্তার দীর্ঘ সারির ভিতরে ঢুকে দেখছেন তিনি, আবার কখনো দেখছেন গুদামের ছাদ লাগোয়া বস্তার স্তুপের উপরিভাগের দৃশ্য। গুনে দেখছেন খালি থাকা সরকারি বস্তার সংখ্যাও। বিভিন্ন যন্ত্রে পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে ধান-চাল। স্বাভাবিক ভাবেই মনে হতে পারে হয়তো ঘটে গেছে কোনো দুর্ঘটনা! কিন্তু না। কুষ্টিয়ার দৌলতপুরের সরকারি খাদ্যগুদামের বার্ষিক পরিদর্শন-পর্যবেক্ষণ এটি।

সোমবার পরিদর্শন শেষে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ওবায়দুল্লাহ জানান, মজুদ থাকা খাদ্যশস্যের মান, পরিমাণ ও রক্ষণাবেক্ষণ পরিস্থিতি সন্তোষজনক।

এসময় স্থানীয় সরকারি সংরক্ষণ গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আয়েশা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ওবায়দুল্লাহ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং খাদ্য গুদাম সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে থাকা তিনটি গুদামে প্রতিবেদন লেখা পর্যন্ত সংরক্ষিত রয়েছে ২শ’ ৭০ মেট্রিকটন ধান এবং ১ হাজার ৮শ’ ২০ দশমিক ২১৯ মেট্রিকটন চাল। তবে, গমের কোনো মজুদ পাওয়া যায়নি।

পরিদর্শন শেষে আগামী সময়ে উন্নয়ন সংশ্লিষ্ট নানা প্রসঙ্গে আলাপ করেন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর