রবিবার, ১০ মে ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ব্রিটেনের ওয়েলস সিনেট নির্বাচন অনুষ্ঠিত, ওয়েলশের ইতিহাসে এক যুগান্তকারী দিন, নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল

সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকাডুবে দুইজনের মৃ/ত্যু

নিজস্ব প্রতিবেদক / ২০৭ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৬ জুলাই, ২০২৪


সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (৬ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার রেশমবাড়ির পথে পোতাজিয়া চারমাথা এলাকায় বড়াল নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-শাহজাদপুর উপজেলা পৌর শহরের দারিয়াপুর মহল্লার শাহ আলমের ছেলে সজল (১৬) ও একই মহল্লার তৌহিদের ছেলে তন্ময় (১৮)।

শাহজাদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবুজ রানা বলেন, রেশমবাড়ি এলাকায় একটি নৌকাডুবির ঘটনায় দুইজন মারা গেছেন ও একজন আহত হয়েছেন। নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। আহত ব্যাক্তিও সেখানেই চিকিৎসা নিচ্ছেন। আমি সেখানেই যাচ্ছি, এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশনে ডিউটি অফিসার মকবুল হোসেন বলেন, তারা ৯জন একটি নৌকা নিয়ে ঘুরতে গিয়েছিল। এসময় নৌকাটি রেশমবাড়ির পথে পোতাজিয়া চারমাথা এলাকায় পৌঁছাতেই ডুবে যায়। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ারসার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে।

তিনি বলেন, যেখানে নৌকাটি ডুবেছিল সেখানে অনেক পানি ছিল। ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা দুজনের মরদেহ উদ্ধার করে। ৯জনের মধ্যে ৭জন সাতার জানায় তারা সাতরে পাড়ে গিয়ে উঠলেও বাকি দুজন ডুবে মারা যায় বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর