বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

কাজিপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

নিজস্ব প্রতিবেদক / ১৮৬ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৩ জুলাই, ২০২৪



শুভ কাজে, সবার পাশে এই প্রতিপাদ্যকে ধারন করে বসুন্ধরা শুভসংঘ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে কাজিপুর উপজেলায় দরিদ্র, অসহায়, দুস্থ এবং বানভাসীদের মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মাইজবাড়ি উচ্চ বিদ্যালয়ে ২০০ শতাধিক নারী-পুরুষ ও শিশুদের চিকিৎসা সেবা প্রদান, বেশকিছু মানুষের ডায়বেটিস পরীক্ষা এবং বিভিন্ন ঔষধ সামগ্রী প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান সিরাজী। তিনি বন্যাদূর্গত এলাকায় বসুন্ধরা শুভসংঘের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ কার্যক্রমের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সাধারন মানুষ উপকৃত হচ্ছে। বসুন্ধরা গ্রুপের সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমগুলোতে আমি অভিভূত। এমন ভালো কাজের সাথে থাকাটাও ভাগ্যের ব্যাপার। এমন কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন মাইজবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তালুকদার জাহাঙ্গীর আলম, বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সাধারণ সম্পাদক দেওয়ান শহীদুজ্জামান শুভ, যুগ্ন সাধারন সম্পাদক ডা. সুমনা হক, কমিউনিটি মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস মীম, যুগ্ন সাধারন সম্পাদক কমিউনিটি মেডিকেল অফিসার এনামুল হক, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রাকিব হাসান, কাজিপুর উপজেলা বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক আশকার পাইন ও সাংগঠনিক সম্পাদক আশা সরকার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর