মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

‘জয় বাংলা’ কনসার্ট বয়কট জনপ্রিয় ব্যান্ডগুলোর

শেখ মোহাম্মাদ রিপন / ২৪৭ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

জনপ্রিয় ব্যান্ডদলগুলোর মিলনমেলা ও সংগীতপ্রেমী তরুণদের অন্যতম আকর্ষণ ‘জয় বাংলা’ কনসার্টকে বয়কট করছে দেশের অনেক জনপ্রিয় ব্যান্ড ও সংগীতশিল্পীরা। চলমান কোটা সংস্কার আন্দোলনে ঘটা সহিংসতা ও মানুষহত্যার প্রতিক্রিয়া স্বরূপ শিল্পীদের এই প্রতিবাদ।

আগামী দিনে আর কখনোই জয় বাংলা কনসার্টে গাইবে না বলে ঘোষণা দিয়েছে নেমেসিস, আরবোভাইরাস, শিরোনামহীন, অ্যাভয়েড রাফা। তবে ক্রিপটিক ফেইট জানিয়েছে, তারা ‘আসন্ন’ জয় বাংলা কনসার্টে অংশ নেবেন না।

এক ফেসবুক পোস্টে রক ব্যান্ড ‘নেমেসিস’ লিখেছে, গত দুই সপ্তাহের পরিপ্রেক্ষিতে এটা আর বলার অপেক্ষা রাখে না যে, আমরা আর কখনোই জয় বাংলা কনসার্টে পারফর্ম করব না।
নেমেসিস আরও লিখেছে, আমরা ৩০ বছর ধরে একটা ভয়ের সংস্কৃতিতে বড় হয়েছি। গানে গানে প্রতিবাদ করা ছাড়া মনে হতো আর কিছুই করার নেই। বয়সে ছোট ছিলাম। ভাবতাম, আমাদের কথা কেইবা শুনবে। কিন্তু আর কত ভয়? বর্তমান প্রজন্ম আমাদের দেখিয়ে দিচ্ছে যে– আমরা যদি সাহস জোগাই, সবাই কথা বলতে পারব। ভুলকে ভুল বলার সাহস রাখতে পারব।

নেমেসিস ব্যান্ডের সদস্যেরা। ছবি: ফেসবুক

আরেক জনপ্রিয় হার্ড রক ব্যান্ড ‘আরবোভাইরাস’ও সোশ্যাল মিডিয়ায় তাদের বয়কটের কথা জানিয়েছে। তারা লিখেছে, জয় বাংলা কনসার্টে আরবোভাইরাস আর কখনই পারফর্ম করবে না।

কনসার্টটি বয়কটের কথা জানায় জনপ্রিয় বাংলা ব্যান্ড ‘এভয়েডরাফা’। তারা নিজেদের ফেসবুক পেজে লিখেছে, জয় বাংলা কনসার্ট আমাদের আনন্দের জায়গা। আমাদের মহান স্বাধীনতা ও বিজয় উদযাপনের জায়গা। কিন্তু আহত হৃদয়, পরাজিত মন কিংবা ভেজা চোখ নিয়ে উদযাপন হয় না। করা যায় না। আমরাও পারছি না। তাই বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের স্বাধীনতার প্রতি সম্মান রেখে আমরা ‘এভয়েডরাফা’ জয় বাংলা কনসার্ট থেকে আমাদের নাম প্রত্যাহার করছি।

জয় বাংলা কনসার্ট বয়কটের প্রতি সংহতি জানিয়েছে ব্যান্ড ‘শিরোনামহীন’। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বলা হয়– শিরোনামহীন গত সাত বছর ধরে কোন জয়বাংলা কনসার্টে পারফর্ম করেনি। আসলে শিরোনামহীনকে আমন্ত্রণ-ই জানানো হয়নি। যে কনসার্টে আমাদেরকে আর আমন্ত্রণ-ই জানানো হয় না, সেই কনসার্টকে বয়কট করে হাততালি কুড়ানোর সুযোগটা আসলে আমাদের নেই। যারা নিয়মিত পারফর্ম করতেন, তাদের অনেকেই কনসার্টটি বয়কট করেছেন। তাদের সিদ্ধান্তকে স্বাগত জানাই। আর ভবিষ্যতে আমাদেরকে আমন্ত্রণ জানানো হলেও আমরা সেটা প্রত্যাখ্যান করব, এই তথ্যটাও আপনাদেরকে দিয়ে রাখলাম।

শিরোনামহীন ব্যান্ডের সদস্যেরা। ছবি: ফেসবুক

এর আগে, বুধবার (৩১ জুলাই) এক ফেসবুক পোস্টে হেভি মেটাল ব্যান্ড ‘ক্রিপটিক ফেইট’ জানায়, ব্যান্ডটি আসন্ন জয় বাংলা কনসার্টে গাইবে না। ব্যান্ডটি লিখেছে– অনেকেই প্রশ্ন করছেন, আপনারা জয় বাংলা কনসার্ট করবেন? যে ব্যান্ড দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, অন্যায় ও অবিচার নিয়ে গান করে, সে কীভাবে এখন চিন্তা করে যে সামনের জয় বাংলা কনসার্টে বাজাবে? তাই প্রশ্নের উত্তর হলো ‘না’।

এর আগে গায়ক পপাই, ‘বাংলা ফাইভ’ ব্যান্ডের সিনা হাসানও জয় বাংলা কনসার্ট বর্জনের ঘোষণা দিয়েছিলেন। সিনা হাসান সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেন, একজন শিল্পী হিসেবে আমি জয় বাংলা কনসার্ট বয়কট করলাম। এই ঠ্যাং চাটা তোষামোদকারী ‘ছেলেভুলানো’ কনসার্টে আমাকে শিল্পী বা দর্শক কোনো হিসেবেই যেন আর কখনই ডাকা না হয়।

জনপ্রিয় এই ব্যান্ডগুলো কনসার্ট থেকে মুখ ফিরিয়ে নেয়ার পর জয় বাংলা কনসার্টের ভবিষ্যৎ প্রায় অনিশ্চিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ স্মরণে ২০১৫ সাল থেকে প্রতি বছর জয় বাংলা কনসার্টে আয়োজিত হচ্ছে। আয়োজনে থাকে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও এর যুব শাখা ‘ইয়াং বাংলা’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর