সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল

সলঙ্গায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আলোচনা সভা, দ্রুত ক্লাসে ফেরার আহবান

নিজস্ব প্রতিবেদক / ২১১ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

সিরাজগঞ্জের সলঙ্গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সলঙ্গা থানার শিক্ষার্থীদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (১৮ আগষ্ট) দুপুরে সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আ. ফ. ম জহুরুল ইসলামের সভাপতিত্বে ও ঢাকা কলেজের ছাত্র কাওছার আহমেদ এর সঞ্চালনায় আলোচনা সভার বক্তব্য রাখেন, র‌্যাব-১২ এর অপস্ অফিসার সহকারী পুলিশ সুপার উসমান গণি,সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক,সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকার,সলঙ্গা থানা বিএনপির সহ-সভাপতি মারুফ হাসান খোকন,থানা জামায়াতের আমির হোসাইন, থানা শ্রমিক দলেরর সভাপতি আহসান হাবিব,ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্র রাশেদ ইবনে আজাদ,বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজি’র ছাত্র ইসতিয়াক হাসান মারুফ,শিক্ষক শহিদুল ইসলাম,আব্দুল মমিন,ব্যবসায়ী কে এম আমিনুল ইসলাম হেলাল প্রমুখ।

এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সন্দিব কুমার শীল সমাপনী বক্তব্যে বলেন,ছাত্র সমাজ কখনো অন্যায় মেনে নেবে না,আমরা যে ভাবে একটা স্বৈরাচারকে বিদায় করেছি, যদি অন্য কেউ সুযোগ নিয়ে ফায়দা নিতে চায় তাঁদেরকে বিদায় করা হবে।আমরা গত এক মাস আন্দোলন করেছি। স্কুল- কলেজ বিশ্ববিদ্যালয় সহ সকল প্রতিষ্ঠান খুলে দিয়েছে। তাই আমরা সকল শিক্ষার্থীরা এখন থেকে পড়ার টেবিলে চলে যাব এবং স্কুল মুখী হবো। তাই এখন থেকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখান থেকেই স্থগিত করলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর