শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

৩৭ দিন পর চালু হলো মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক / ১৮২ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

তীব্র ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন কেন্দ্র করে এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর ফের চালু হলো মেট্রোরেল।

৩৭ দিন বন্ধ থাকার পর সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রবিবার থেকে যাত্রী সেবা দেওয়া শুরু করেছে মেট্রোরেল। এদিন সকাল ৭টা ১০ মিনিট এবং ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে দুটি ট্রেন মতিঝিলের উদ্দেশে ছেড়ে যায়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত নতুন সূচি প্রকাশ করেছে। এতে জানানো হয়, যাত্রীদের জন্য মেট্রোরেল ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাবলি ডিএমটিসিএলের অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে পাওয়া যাবে। তবে মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে আপাতত ট্রেন থামা ও যাত্রীসেবা কার্যক্রম বন্ধ থাকবে।
যানজটের নগরী ঢাকার বাসিন্দাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছিল মেট্রোরেল। তবে দুর্বৃত্তদের তাণ্ডবে সাময়িকভাবে সেই সুবিধা থেকে বঞ্চিত হন নগরবাসী। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ডাকা আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত হয় মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন।

এরপর ২০ জুলাই থেকে জনস্বার্থ বিবেচনায় মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের ১৬ দিনের মাথায় চালু হচ্ছে মেট্রোরেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর