বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

পায়ুপথের রোগে পেটের সমস্যা

অধ্যাপক ডা. এস এম এ এরফান / ২২৫ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

মিসেস আলেয়া (ছদ্ম নাম) পেটের সমস্যায় ভুগছেন ৮ বছর ধরে। অনেক কিছুই খেতে পারেন না। খেলে মল কঠিন হয়ে যায়- এ জন্য মাংস, ইলিশ মাছ ছেড়েছেন। অনেক ডাক্তার দেখিয়েছেন। গ্যাস্ট্রএন্টারলজি বিশেষজ্ঞ বলেছেন রোগটির নাম আইবিএস।

এই রোগ তার ভালো হবে না, নিয়ন্ত্রণে রাখতে হবে। ওষুধ খেতে হবে আর শাক, কাঁচা ফল, দুধ বা দুধজাতীয় খাবার খেতে পারবেন না। কোষ্ঠ একদম পরিষ্কার হয় না। মলত্যাগের সমস্যার জন্য অবশেষে তিনি কোলোরেক্টাল সার্জনের শরণাপন্ন হলেন। পরীক্ষা করে দেখলেন পায়ুপথ সরু হয়ে গেছে।
কোলোরেক্টাল সার্জন পরীক্ষা-নিরীক্ষা করে মিসেস আলেয়াকে জানালেন, তার পেটের সব সমস্যা অর্থাৎ গ্যাস্ট্রিক আইবিএস যাই বলুন এর মূলে পায়ুপথ। এতে সমস্যার কারণে মল ক্লিয়ার হয় না। ফলে সেটা জমে অন্ত্রের অর্থাৎ খাবারের যে পথ সেটির মধ্যে পরিবর্তন এসে যাচ্ছে, ফলে কোনো কিছু হজম হয় না। এ জন্যই একেকবার একেক ধরনের টয়লেট হচ্ছে। তাই তার পায়ুপথের অপারেশন করতে হবে। এতে তার পায়ুপথের এবং পেটের সমস্যা দুটোই ভালো হবে।

এক পর্যায়ে অপারেশন করতে রাজি হলেন এবং অপারেশন করলেন। ক্রমান্বয়ে তার মলত্যাগ স্বাভাবিক হলো, পেটের সমস্যাও ভালো হতে লাগল। যাদের এরূপ পেটের সমস্যা আছে হতাশার কিছু নেই। হয়তো মলদ্বারের সমস্যায় এরূপ হচ্ছে। মলদ্বারের রোগের চিকিৎসা করলে বর্তমানে রোগী ভালো হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।

লেখক: কোলোরেক্টাল সার্জন, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শ্যামলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর