মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত

সাত মহানগর পুলিশ কমিশনারসহ ডিআইজি পদমর্যাদার ৫১ কর্মকর্তার পদায়ন

অনলাইন ডেস্ক: / ২১৩ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

দেশের সাত মহানগরে নতুন কমিশনারসহ উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ৫১ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই পদায়নের কথা জানানো হয়েছে। এর মধ্যে ঢাকা, চট্টগ্রামসহ সাত রেঞ্জের ডিআইজিও রয়েছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম মহানগর পুলিশের নতুন কমিশনার করা হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজি (উপমহাপরিদর্শক-ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হাসিব আজিজকে। সিলেট মহানগর পুলিশের নতুন কমিশনার হয়েছেন অ্যান্টিটেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) রেজাউল করিম।

এছাড়া গাজীপুর মহানগর পুলিশে সিআইডির অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) খোন্দকার রফিকুল ইসলাম, রাজশাহী মহানগর পুলিশে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ আবু সুফিয়ান, খুলনা মহানগর পুলিশে ডিএমপির উপকমিশনার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জুলফিকার আলী হায়দার, রংপুর মহানগর পুলিশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মজিদ আলী এবং বরিশাল মহানগর পুলিশে ডিএমপির উপকমিশনার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) আমিনুল ইসলামকে নতুন কমিশনার করা হয়েছে।

ঢাকাসহ সাত রেঞ্জে নতুন ডিআইজি

ঢাকা রেঞ্জে ডিআইজির দায়িত্ব দেওয়া হয়েছে এ কে এম আওলাদ হোসেনকে। তিনি শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ছিলেন। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি করা হয়েছে পিবিআইয়ের পুলিশ সুপার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) আহসান হাবিব পলাশকে। রাজশাহী রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) আলমগীর রহমানকে। ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) আশরাফুর রহমানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।

এসবির পুলিশ সুপার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মুশফেকুর রহমানকে সিলেট রেঞ্জে, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি রেজাউল হককে খুলনা রেঞ্জে এবং সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত পুলিশ সুপার (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মঞ্জুর মোর্শেদ আলমকে বরিশাল রেঞ্জের ডিআইজি করা হয়েছে।

এছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, অ্যান্টিটেররিজম, পুলিশ স্টাফ কলেজ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), শিল্পাঞ্চল পুলিশ, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, মেট্রোরেলের ম্যাস র‍্যাপিড ট্রানজিট, টাঙ্গাইলে পুলিশ ট্রেনিং কলেজ, খুলনায় পুলিশ ট্রেনিং কলেজ, র‍্যাব এবং পুলিশ টেলিকমে আরও ৩৭ ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর