বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন। সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়। শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

নাইজেরিয়ায় সড়কে প্রাণ গেল ৪০ মুসল্লির

অনলাইন ডেস্ক: / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৪০ জন মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৩১ জন। তারা উত্তরাঞ্চলীয় সামিনাকা শহরে নবী মুহাম্মদ (সা.) জন্মদিন উদযাপনে আয়োজিত ঈদে মিলাদুন্নবী পালন করতে যাচ্ছিলেন।

আহমেদ দয়াবু নামে অনুষ্ঠানের একজন সংগঠক জানিয়েছেন, লেরে শহরের কাছে তাদের বাসটি সামনে থেকে আসা একটি ট্রাকের সামনে পড়ে। মুহূর্তেই মুখোমুখি সংঘর্ষ হয়। ৪০ জনের মৃত্যু হয়েছে। আহত ৩১ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কাদুনা স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির একজন কর্মকর্তা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি ৩৬ জন নিহত হয়েছেন বলে জানান।

দয়াবু আরও বলেন, দুর্ঘটনার আগে মুসল্লিরা কোয়ান্ডারে শহর থেকে সামিনাকার পথে যাত্রা করেছিল। লেরে শহরে পৌঁছানোর পর তাদের বহনকারী বাসটির সঙ্গে একটি ট্রেলার ট্রাকের সংঘর্ষ হয়। বাসটিতে ৭১ যাত্রী ছিল।

বিবিসি সোমবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানায়। খবরে বলা হয়, নাইজেরিয়ায় সড়কে মারাত্মক সংঘর্ষ খুবই সাধারণ ঘটনা। ড্রাইভার ও যাত্রী উভয়ই নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘনকারী হিসেবে বিবেচিত। এছাড়া নিরাপত্তা বিধিনিষেধও শিথিলভাবে প্রয়োগ করে থাকে কর্তৃপক্ষ।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকে নাইজেরিয়া জুড়ে সড়ক দুর্ঘটনায় ১৪৭০ জনেরও বেশি লোক মারা গেছেন। মূলত প্রতিদিন গড়ে প্রায় ১৬ জন নিহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর