বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

কারাগারের ভেতর মারধরের শিকার সাবেক এমপি এনামুল

অনলাইন ডেস্ক: / ১৫৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

কারাগারের ভেতর মারধরের শিকার হয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক। বুধবার সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ভেতরে এ ঘটনা ঘটে। গ্রেফতারের পর তিনি যে সেলে রয়েছেন, ওই সেলে থাকা কয়েকজন কয়েদি তার উপর হামলা চালিয়েছে বলে কারা সূত্র নিশ্চিত করেছে। রাতে এনামুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

রাজপাড়া থানার উপপরিদর্শক কাজল নন্দী জানান, রাতে সাবেক এমপি এনামুল হককে কারাগার থেকে রামেক হাসপাতালে নেওয়া হয়েছে। তখন তিনি জানিয়েছেন, কারাগারের ভেতরে তার উপর কয়েকজন কয়েদি হামলা করেছেন। তখন ধস্তাধস্তির ঘটনা ঘটে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাহিদুল ইসলাম জানান, তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। কয়েদিরা তাকে মারধর করেছে বলে কারা পুলিশ জানিয়েছে। প্রথমে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে কারা কর্তৃপক্ষ রামেক হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসা দিয়ে এনামুল হককে আবার কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, গত ২৩ সেপ্টেম্বর এনামুল হকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক হাদিউজ্জামান। গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর আদাবরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে র‌্যাবের একটি দল। পুলিশ জানায়, ৫ আগস্ট বাগমারায় ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে এনামুল হককে আদালতে হাজির করা হয়।

এ সময় আসামিপক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত পুলিশের উপস্থাপন ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, এনামুল হক রাজশাহী-৪ আসন থেকে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন। তবে ২০২৪ সালে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর