রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

তাহিরপুরে বিএডিসি বীজ, সার, ও বিষ ডিলার বাতিলের অভিযোগ

স্টাফ রিপোর্টার / ১১৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন বাজারে বিসিআইসি অনুমোদিত বিএডিসি বীজ, সার, ও বিষ ডিলার এর মালিক কর্তৃক অনিয়ম দুর্নীতি করায় ডিলার বাতিলের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন সংশ্লিষ্ট ইউনিয়নের কৃষকগণ।

রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার বিসিআইসি অনুমোদিত তাহিরপুর সদর বাজারের ডিএস এন্টারপ্রাইজ, খুচরা বিক্রেতা সীতেশ রঞ্জন রায়, বাদাঘাট বাজারের জিএনএ এন্টারপ্রাইজ ও একতা বাজারের জয় এন্টারপ্রাইজ সহ সাত ইউনিয়নের ডিলারশীপ বাতিলের করতে পৃথক পৃথক অভিযোগ করেন তারা।
অভিযোগকারী কৃষক বিল্লাল মিয়া, আলী উজ্জামান, ছমির মিয়া ও সোহাগ জানান, বিসিআইসি অনুমোদিত বিএডিসি বীজ, সার, ও বিষ ডিলারগণ সৈরাচারী আওয়ামীলীগ সরকারের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন যাবৎ আমাদের এলাকার কৃষিজীবি লোকদের কাছে সার, বীজ ও বিষ ন্যায্যমূল্যে বিক্রয় না করে এলাকার বাহিরে অতিরিক্ত দামে বিক্রয় করে আসছে। এমনকি আমরা গরিব অসহায় কৃষকরা সার, বীজ ও বিষ কিনতে গেলে অতিরিক্ত দাম রেখে আসছে। বর্তমানে সরকার পতনের পর থেকে তারা এলাকাতে অনুপস্থিত থাকায় কৃষকরা সার, বীজ ও বিষ পাচ্ছে না। এতে কৃষকরা ভোগান্তিতে আছে। এ অবস্থায় তাদের কার্যকলাপে অতিষ্ট হয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করি। এবং তাদের বিসিআইসি কর্তৃক লাইসেন্স বাতিলের আহবান জানান কৃষকগণ।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম বলেন, উপজেলার সার, বীজ ও বিষ ডিলারদের বিরুদ্ধে কৃষকদের অভিযোগ পেয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর