মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত

তাড়াশে স্বামীর ওপর অভিমান করে গলায় অরনা পেঁচিয়ে গৃহবধুর আত্মহত্যা

মোঃ মাহবুবুর রহমান,(তাড়াশ) প্রতিনিধিঃ / ১৫৪ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

মোঃ মাহবুবুর রহমান,(তাড়াশ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে তাড়াশে স্বামীর ওপর অভিমান করে গলায় অরনা পেঁচিয়ে অন্তরা খাতুন(৩৭) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন ।

তিনি তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গুল্টা হাজীপাড়া গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।

রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ৬টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গুল্টা গ্রামের ইউপি সদস্য মোঃ আব্দুল লতিফ।

এ বিষয়ে জানতে চাইলে তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) মোঃ গণী বলেন, প্রাথমিকভাবে ওই নব গৃহবধূর স্বামী আলমগীর হোসেনকে জিজ্ঞেসা বাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। পারিবারিক কলহের জেরে স্বামীর উপর অভিমানে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।
প্রতিবেশীরা জানান, আলমগীর হোসেন দুই বিয়ে করার প্রায়ই সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো।
রবিবার তার স্বামীর ওপর অভিমান করে গলায় অরনা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। এই দম্পতির ঘরে ৭ বছরের এক ছেলে সন্তান রয়েছে।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, রাতে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর