বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন। সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়। শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

সিলেট রেঞ্জ ডিআইজির সুনামগঞ্জ জেলা ডিএসবি ও হিসাব শাখা পরিদর্শন

স্টাফ রিপোর্টার / ১৪১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার::

সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান সুনামগঞ্জ জেলা বিশেষ শাখা (ডিএসবি) এবং পুলিশ অফিস হিসাব শাখার কার্যক্রম পরিদর্শন করেছেন। ১৬ অক্টোবর বুধবার সকাল ১০টায় ডিআইজি এই পরিদর্শন উপলক্ষ্যে পুলিশ সুপারের কার্যালয়ে আসেন। এ সময় তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম। জেলা পুলিশের একটি সুসজ্জিত দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে।
ডিআইজি মোঃ মুশফেকুর রহমান ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে তিনি পুলিশ অফিসের হিসাব শাখায় দ্বিবার্ষিক পরিদর্শন করেন এবং সেখানে ব্যবহৃত বিভিন্ন রেজিস্ট্রার পর্যালোচনা করেন।
পরিদর্শন শেষে ডিআইজি মোঃ মুশফেকুর রহমান পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলার আইনশৃঙ্খলা বিষয়ে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন। সভায় জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। ডিআইজি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সমুন্নত রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) নিকুলিন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার, স্টাফ অফিসার টু ডিআইজি সিলেট রেঞ্জ বায়েজিদ বিন মনসুরসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর