রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

তাহিরপুর টাঙ্গুয়ার হাওরে গোসল করতে গিয়ে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ, আনসার সদস্যদের ৩ঘণ্টা খুঁজাখুঁজি পর লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি ঢাকা জনতা ব্যাংকের কর্পোরেট শাখার প্রিন্সিপাল অফিসার আলী আহসান (৪০)। তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার সরাফ রাজ মিয়ার ছেলে।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় নিখোঁজের লাশ উদ্ধার করা হয়। এর আগে দুপুর দেড়টায় ওয়াচ টাওয়ার এলাকাতেই নিখোঁজ হন এই কর্মকর্তা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পর্যটক বাহিনী বিলাসী হাউজবোট নামে একটি হাউজবোটে হাওরের সৌন্দর্য উপভোগ করার জন্য বিভিন্ন ব্যাংকে কর্মরত ৩৪ জন কর্মকর্তা টাঙ্গুয়ার হাওরে আসেন। দুপুরে হাউসবোট থেকে নেমে ছোট নৌকায় করে ওয়াচ টাওয়ার এলাকায় ঘুরতে যান কয়েকজন। এসময় হাওরে ঘুরতে আসা অন্যান্য পর্যটকদের মতো আলী আহসান পানিতে গোসল করতে নামেন। তবে তিনি লাইফ জ্যাকেট পরেন নি। গোসল করার একপর্যায়ে ডুবে যান আলী আহসান। পরে তার সঙ্গী, অন্যান্য পর্যটক ও স্থানীয়রা অনেক খুঁজাখুঁজি করে। খবর পেয়ে পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে পৌছায়। অনেক খুঁজাখুঁজির পর প্রায় তিন ঘণ্টা পর আলী আহসানের লাশ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, অনেক খুঁজাখুঁজির পর বিকাল সাড়ে ৪টায় নিখোঁজের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ থানায় আনা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে সুনামগঞ্জ মর্গে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর