সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক

পীরগঞ্জে চাঁদাবাজির প্রতিবাদ করায় ছাত্রদল ও যুবদলের ৭ নেতা-কর্মীকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক / ১৯৮ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নামে এক ঠিকাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করার প্রতিবাদ করায় এক সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলের নেতৃত্বে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৭ নেতা-কর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে। বুধবার রাতে উপজেলার ভোমরাদহ ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রশিদ শুক্রবার দুপুরে জানান, ভোমরাদহ ইউনিয়নের শিবপুরে দুই কিলোমিটার রাস্তা পাকা করনের কাজ চলছে। ঐ কাজের ঠিকাদারের কাছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নামে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে সেই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা খলিলুর রহমানের ছেলে বাবুল হোসেন।
বিষয়টি জানতে পেরে এর প্রতিবাদ করতে গেলে তাদের উপর হামলা করা হয়। এতে তিনি সহ উপজেলা ছাত্রদলের আহবায়ক মেজবাউল পারভেজ সুর্য, যুগ্ন আহবায়ক মাসুম পারভেজ, ছাত্রনেতা হাসু, যুবদল নেতা ফারুক ও লিয়ন, স্বেচ্ছাসেবক দলের নেতা সুয়েল আহত হন। হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরর প্রস্তুতি চলছে। এদিকে সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুরের ছেলে বাবুল হোসেন জানান, তিনি দলের নামে কারো কাছে চাঁদা দাবি করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর