বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

বেড়েই চলেছে মুরগির দাম

মোঃ মাহবুবুর রহমান, তাড়াশ প্রতিনিধি: / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

মোঃ মাহবুবুর রহমান, তাড়াশ প্রতিনিধি:

মুরগির বাজারে গিয়ে হতাশ হচ্ছেন ক্রেতারা। এক সপ্তাহের ব্যবধানে জাত ভেদে কেজিতে ২০-৩০ টাকা বেড়েছে মুরগির দাম। শনিবার (১৯ অক্টোবর) সিরাজগঞ্জের তাড়াশ পৌর বাজারের ব্যবসায়ীরা এমনটাই জানিয়েছেন।

 

মুরগির বাজার ঘুরে দেখা যায়, কেজিতে ২০ টাকা বেড়ে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৮০-২৯০ টাকায়। ব্রয়লার মুরগির কেজি ২০ টাকা বেড়ে হয়েছে ২০০ টাকা। দাম বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছেন ক্রেতারা।

পৌর শহরের বাইরে গ্রামের বাজার গুলোতে অবশ্য জাত ভেদে মুরগির দামের তারতম্য লক্ষণীয়।

উপজেলার বোয়ালিয়া, মাধাইনগর, বড়মাঝদক্ষিনা, গুল্টা, বারুহাস, কুন্দইল, মান্নাননগর, নওগাঁ, খালকুলা, মঙ্গলবাড়িয়া বাজারে ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে বিভিন্ন জাতের মুরগির দাম ১০ থেকে ২০ টাকা বৃদ্ধি পেয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে মুরগির সরবরাহ কম থাকায় মুরগির দাম বৃদ্ধি পাচ্ছে।

অধিকাংশ ক্রেতাদের অভিযোগ, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মুরগির দাম বাড়াচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর