বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

সুনামগঞ্জে নানা আয়োজনে গণ-অধিকার পরিষদের তৃতীয় তম প্রতিষ্ঠা উদযাপন

স্টাফ রিপোর্টার: / ১২০ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার

গণ অধিকার পরিষদ এর তৃতীয়তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, র‌্যালী ও আলোচনা সভা নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা ও যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদের আয়োজনে শহরের পৌর চত্বর ও কাজির পয়েন্ট এলাকা থেকে দুইটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তন ও শাপলা চত্বরে কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয়,জেলার বিভিন্ন উপজেলার দলীয় ও সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

গণ-অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আলী আসগরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম এ বারী সিদ্দিকীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,গণ-অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ সুজন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা কমিটির সহ সভাপতি আব্দুস সামাদ,সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমদ,সাবেক অধ্যক্ষ প্রফেসর সহিবুর রহমান,মোশাহিদ মিলটন,টুনু মিয়া,গোলাম কিবরিয়া,ছাত্র অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজ দেলোয়ার হোসেন,সাধারন সম্পাদক মিনহাজ তালুকদার,ডাঃ আব্দুল মান্নান,উমর ফারুক,জামালগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব জাকির হোসেন,ছাতক উপজেলা গণ নেতা মাওলানা আজহার আলী প্রমুখ।

শাপলা চত্বরে আয়োজিত কেক কাটা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুজাহিদ আলী, নজরুল ইসলাম, জীবন মিয়া, হাসান আল মামুন প্রমুখ।

বক্তারা বলেছেন বিগত আওয়ামী ফ্যাসিবাদি সরকারের শাসনামলে তারা দেশের মানুষের উপর যে অমানষিক নির্যাতন নিপীড়ন করেছিল এইসব অত্যাচার নির্যাতন থেকে বাংলার মানুষ বাচঁতে গিয়ে গত ৫ই আগষ্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী ও দোসররা ক্ষমতা ছেড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। ঐদিনের ঘটনায় দেশের অনেক ছাত্রজনতা তাদের বুকের তাজা রক্ত দিয়ে দ্বিতীয় দফা এই সোনার বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আমরা সকল শহীদদের আত্মার রুহের মাগফিরনাত কামনা করছি, পাশাপাশি আমাদের গণ-অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরসহ আমাদের সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দকে রাস্তায় কোন মিছিল মিটিং করতে দেয়নি সুনামগঞ্জে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের দালালচক্র। তারপরেও সুনামগঞ্জ জেলা গণ-অধিকার পরিষদের নেতৃবৃন্দরা রাস্তায় মার খেয়েও আন্দোলন থেকে ধমিয়ে রাখতে পারেনি। আগামীতে গণ-অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দরা যেকোন আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে সকল নেতাকর্মীদের নিয়ে প্রস্তুত থাকার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর