রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

রাজশাহীতে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেত্রী ছাত্রদলের হামলার শিকারের পরে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া নামে এক শিক্ষার্থী ছাত্রদলের নেতাকর্মীদের হামলার শিকারের পরে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ধরে পুলিশ কে দিয়েছে।

রোববার (২৭ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে রাজশাহী সরকারি মহিলা কলেজ থেকে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে দেন। পরে নগরীর বোয়ালিয়া থানায় করা একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া রাজশাহী মহানগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার্থী। আজ তার ইসলামিক স্টাডিজ তৃতীয় পত্রের পরীক্ষা ছিল বলে জানা গেছে।

কলেজ সূত্রে জানা গেছে, আজ রাজশাহী সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে যান জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া পরীক্ষা চলাকালীন পাশের সিটে বসে থাকা যুবদলের পরীক্ষার্থীরা তাকে চিনতে পারেন।

বিষয়টি জানাজানি হলে যুবদলের কিছু ছাত্র ও ছাত্রীরা একত্রিত হয়ে পরীক্ষার হলের বাইরে অবস্থান নেন। পরীক্ষা শেষে বেরিয়ে এলে তারা জান্নাতুলকে আটক করে পুলিশে দেন। পরে পুলিশ তাকে বোয়ালিয়া থানায় নিয়ে যায়।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, জান্নাতুলের নামে বোয়ালিয়া থানায় বিস্ফোরকের একটি মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর