শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

শেরপুরের নালিতাবাড়ীতে বৈদ্যুতিক তারে বন্য হাতি হত্যা।

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ / ১৭৯ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তের পাহাড়ি গ্রাম বাতকুচি রাবার বাগান এলাকায় খাবারের সন্ধানে আসা বন্য হাতিটি বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে হাতিটির মৃত্যু হয়।

এ হত্যার সাথে জড়িত সন্দেহে বাতকুচি গ্রামের শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে জেনারেটরসহ আটক করেছে বনবিভাগ।

বনবিভাগ ও স্থানীয় সূত্র জানায়, সীমান্তের পাহাড়ি গ্রামগুলোতে চলে আসা বন্যহাতির তান্ডব উঠতি আমন ঘিরে আরও বেড়েছে। প্রতিনিয়ত দিনের বেলা ও রাতে অব্যাহত তান্ডব চলে আসায় স্থানীয় কৃষকরা খেতের ফসল বাঁচাতে খেতের চারপাশে বিদ্যুতের সংযোগ দিয়ে বৈদ্যুতিক লাইট জ্বালিয়ে রাখেন। এতে ভয়ে হাতির দল ধানক্ষেতে হানা দিতে আসে না। বৃহস্পতিবার রাত নয়টার দিকে প্রায় অর্ধশত বন্যহাতির একটি দল বাতকুচি পাহাড়ের রাবার বাগান এলাকায় আমন ধানের খেতে খাবারের সন্ধানে নামে। ধানক্ষেতে তান্ডবের এক পর্যায়ে ক্ষেতের চার পাশে থাকা বৈদ্যুতিক লাইনের স্পর্শে এলে একটি হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই মারা যায়।

এসময় সাথে থাকা অন্যান্য হাতিরা আরও ক্ষিপ্ত হয়ে সেখানে তান্ডবলীলা চালায় ও মৃত হাতিটিকে ঘিরে রাখে। ফলে ভয়ে ফসল রক্ষায় বা হাতিকে উদ্ধারে কেউ এগিয়ে আসতে সাহস পায়নি। তবে ভোর হওয়ার পর হাতির দল চলে যায়।

খবর পেয়ে রাতেই বন বিভাগের স্থানীয় রেঞ্জার রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে জেনারেটরসহ আটক করে।

এদিকে আজ ১ নভেম্বর শুক্রবার সকালে সহকারী বন সংরক্ষক (এসিএফ) সাদিকুল ইসলাম খানসহ অন্যান্য বন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। সেই সাথে মৃত হাতির পোস্টমোর্টেম করা হচ্ছে বলে বনবিভাগ সূত্রে জানা গেছে।

এ বিষয়ে মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম জানায়, সীমান্তের পাহাড়ি এলাকার বিভিন্ন ধান ক্ষেতের মালিকরা হাতির হাত থেকে তাদের ফসল বাঁচাতে জেনারেটরের মাধ্যমে ক্ষেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। তবে হাতির পোস্টমর্টেম শেষে ঘটনার সাথে জড়িত অন্যান্যদেরও চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর