মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

শেরপুরের ঝিনাইগাতীতে ক্রীড়া প্রেমি ধারাভাষ্যকার আশরাফুল হোসেন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ / ১৯১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

 মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতী গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত ভারতীয় সীমান্তবর্তী নলকুড়া ইউনিয়নের শালচূড়া গ্রামে এক মুসলিম পরিবারে ৩০ নভেম্বর ১৯৮৯ সালে জন্মগ্রহণ করেন আশরাফুল হোসেন। বৈবাহিক জীবনে আবরার হোসেন (৩) নামে এক পুত্র সন্তানের জনক। আশরাফুলের মা একজন স্কুল শিক্ষিকা হওয়ায় বড় ছেলের পাশাপাশি, ছোট ছেলে আশরাফুলকে সু-শিক্ষায় শিক্ষিত করেন। আশরাফুল শিক্ষা জীবনে প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি ইংরেজিতে অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করার পর এনটিআরসি’র মাধ্যমে ইংরেজি শিক্ষক হিসেবে নিজ উপজেলাতে ঝিনাইগাতী দারুল ইসলাম দাখিল মাদ্রাসায় কর্মরত রয়েছেন।

ক্রীড়া প্রেমিক ভাষ্যকারের পিতার নাম আমির হোসেন, মাতা গোলেরা বেগম।
ক্রীড়া প্রেমি মোঃ আশরাফুল হোসেন শেরপুরে ধারাভাষ্যের জনপ্রিয়তা তাকে উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগীয় পর্যায়ে নিয়ে গিয়েছে। ধারাভাষ্যকার হিসেবে তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য সম্মাননা স্মারক এবং উপহার পেয়েছেন।

শেরপুর জেলায় কোথাও ক্রীড়া অনুষ্ঠান হলে ডাক পরে আশরাফুল হোসেন ক্রীড়া ধারাভাষ্যের বা উপস্থাপনার জন্য।

আশরাফুল হোসেন সাথে কথা বলে জানা যায় তিনি এই মহান পেশা শিক্ষকতার পাশাপাশি এই প্রতিভাকে সব সময় ধরে রাখার চেষ্টা করবেন এবং শেরপুর জেলাকে ভবিষ্যতে আরও উচ্চ স্থানে তুলে ধরবেন এবং তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।

শেরপুরে জনপ্রিয়তার শীর্ষে ক্রীড়া ধারাভাষ্যকার আশরাফুল হোসেন খেলার ধারাভাষ্য শুনতে সাম্প্রতিক সময়ে অসংখ্য প্রমীলা দর্শক মাঠে আসতে দেখা যায়।

কন্ঠের জাদুকর আশরাফুল হোসেন তার ক্রীড়া ধারাভাষ্যের নৈপুণ্যের মাধ্যমে গ্রামগঞ্জ থেকে শুরু করে, শহর বন্দরে এক জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর