রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
আজ বসতভিটা, কাল নদীগর্ভে? কর্ণফুলীর ভাঙনে চন্দ্রঘোনায় আতঙ্ক বাকেরগঞ্জে অবৈধ জাল বেচায় ২ ব্যবসায়িকে আটক ১ লক্ষ টাকা জরিমানা নিজ স্বার্থ হাসিলে প্রশাসনিক কর্মকর্তাদের প্রশাসক বানাতে মরিয়া ইউএনও বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঈদ-এ-মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাতে ওয়াল জামাত বরুড়া দক্ষিনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি মুড়াপাড়া কলেজে শাখা ছাত্রদলের আয়োজনে আলোচনা ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার:: / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার::

নারায়ণগঞ্জ রূপগঞ্জে ঐতিহাসিক ৭ই নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দখলবাজদের বিরুদ্ধে আলোচনা ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। গতকাল ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে রুপগঞ্জ উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে সরকারি মুড়াপাড়া কলেজের অডিটরিয়ামে এ আলোচনা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক শাওন ভূঁইয়ার সভাপতিত্বে ও সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক সদস্য জলিলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ-সম্পাদক গোলাম ফারুক খোকন। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, আমিনুল ইসলাম প্রিন্স, ভিপি তারেক, রফিকুল ইসলাম রফিক, সোহেল রানা সহ আরো অনেকে।

 

এ সময় উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ বিগত ১৬ বছরে সারা বাংলাদেশসহ রূপগঞ্জে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুট পাটের রাজনীতি করেছে। বাংলাদেশের সাধারণ জনগণ এর সুমচিত জবাব দিয়ে ফ্যাসিবাদ শেখ হাসিনাকে দেশছাড়া করেছেন। তবে আমাদের বিএনপি কখনোই সন্ত্রাস, চাঁদাবাজ, জুলুমের রাজনীতি করেনি এবং সামনেও করবে না। পরে বক্তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যদি রূপগঞ্জ উপজেলার বিএনপি’র কোন নেতাকর্মী কোন সন্ত্রাসী, চাঁদাবাজী, নৈরাজ্য, জুলুমের সাথে জড়িত থাকে সে যেই হোক না কেন তাকে রূপগঞ্জ উপজেলা বিএনপি’র দল থেকে বহিষ্কার করাসহ আইনের হাতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর