রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  আজ বসতভিটা, কাল নদীগর্ভে? কর্ণফুলীর ভাঙনে চন্দ্রঘোনায় আতঙ্ক বাকেরগঞ্জে অবৈধ জাল বেচায় ২ ব্যবসায়িকে আটক ১ লক্ষ টাকা জরিমানা নিজ স্বার্থ হাসিলে প্রশাসনিক কর্মকর্তাদের প্রশাসক বানাতে মরিয়া ইউএনও বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঈদ-এ-মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাতে ওয়াল জামাত বরুড়া দক্ষিনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর

শেরপুরের ঝিনাইগাতীতে পৌণে এক কোটি টাকার ভারতীয় শাড়ী সহ গ্রেফতার-১

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি : / ১৭১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতীতে পিকআপ বোঝাই পৌণে এক কোটি টাকার ১১৮৯পিস ভারতীয় শাড়ী সহ লিমন সিমসাং(৩৫) নামে এক চোরাচালানকারীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ (বিজিবি)।

 

বুধবার (৪ডিসেম্বর) বিকেলে সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ছোট গজনীর ১১০০/৪এস এর পিলারের নিকট থেকে এসব পণ্য সহ গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত লিমন সিমসাং ছোট গজনী এলাকার মৃত অনীল মারাকের ছেলে।

 

বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বুধবার বিকেলে গোপনে সংবাদ এর ভিত্তিতে তাওয়াকুচা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার আবুল কালাম আজাদ ও টহল কমান্ডার হাবিলদার হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় টহল দল নিয়ে অভিযান পরিচালনা করে ছোট গজনী এলাকা থেকে অবৈধ পথে আনা পিকআপ বোঝাই ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ১১৮৯ পিস শাড়ী সহ একটি পিকআপ সহ লিমন সিমসাংকে আটক করে।
উদ্ধারকৃত শাড়ীর আনুমানিক বাজার মূল্যে পৌণে এক কোটি টাকা।

 

ময়মনসিংহ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, জব্দকৃত মালামাল ও পিকআপসহ আসামীকে বুধবার রাতেই ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর