বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

সিংড়ায় সাবেক ইউনিয়ন যুবলীগ নেতাকে মারপিটের অভিযোগ উঠেছে

নিজস্ব প্রতিবেদক : / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের সিংড়ায় সাবেক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ সরদার কে মারপিটের অভিযোগ উঠেছে।

 

গত বৃহঃস্পতিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে উপজেলার খেজুর তলা বাজার এলাকায় এঘটনা ঘটে।

 

আহত সাবেক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরদার উপজেলার লালোর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার হাঁপানিয়া গ্রামের আব্দুস সাত্তার আলী সরদারের ছেলে।

 

এলাকাবাসী সুত্রে জানা যায় ,
সিংড়া উপজেলার লালোর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুদ সরদার সে পাশ্ববর্তী এলাকায় হাতিয়ান্দহ ইউনিয়নের নলবাতা গ্রামের গ্রাম পুলিশ আলম এর মৃত্যুর সংবাদ শুনে তার জানাযায় গিয়েছিল, জানাযা নামাজ শেষে বাড়ি ফেরার পথে মাসুদ সরদারকে খেজুর তলা বাজার এলাকার আতাইকুলা গ্রামের মোঃ সোহাগ (৩৫)পিতা অজ্ঞাত সে মাসুদ সরদার কে মোটরসাইকেল তুলে নিয়ে খেজুর তলা বাজারে যায়। খেজুর তলা বাজারে হাগুর এর মুদিখানা দোকান হতে মাসুদ রানাকে নিয়ে লালোর যেতে লেবুর বাগানে নিয়ে গিয়ে সোহাগ সহ অজ্ঞাত নামা আরও ৪/৫ জন মাসুদ সরদারকে চড়-থাপ্পর,কিল-ঘুষি ও লাথালাথি করে।

 

এসময় মাসুদ সরদারের মামা মোঃ বেলাল হোসেন জানার পরে আরও কিছু লোকজন কে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে মাসুদ সরদার কে উদ্ধার করে।

 

স্থানীয় চিকিৎসক দ্বারা মাসুদ সরদার প্রাথমিক চিকিৎসা শেষে তাহার নিজ বাড়িতে আছে বলে জানা যায়।

প্রতিবেদন লেখা পর্যন্ত সিংড়া থানায় কোন মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর