বুধবার, ০৬ মে ২০২৬, ১০:০২ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

ঝিনাইগাতীতে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি  / ১৬৭ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি 

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এক অবিস্মরণীয় বীরত্বগাথা গৌরবময় দিন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করার দিন আজ। স্বাধীন বাংলাদেশের ৫২ বছর পেরিয়ে ৫৩ তে পদার্পণের দিন আজ।

 

পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ডের দেশ হিসেবে জানান দেয়ার দিন আজ। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মাধ্যমে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে মুক্তিকামী মানুষ ১৯৭১ সালের এই দিনে অর্জন করেছিল বিজয়।

 

গণতন্ত্রের চেতনা স্বাধীনতা অর্জনের মাধ্যমে পূর্ণতা পেয়েছিল আজকের এই দিনে। অগণিত মানুষের আত্মত্যাগ আর সীমাহীন কষ্টের প্রহর কেটে নতুন সূর্যোদয় ঘটেছিল ১৯৭১ সালের এই দিনে। জাতীয়ভাবে নানা কর্মসূচির মাধ্যমে বিজয়ের এই দিনটি উদযাপন করা হয়।

 

জাতি আজ গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সাথে স্মরণ করবে সেই সব শহীদকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বপ্নের স্বাধীনতা। স্মরণ করবে সেইসব বীর সেনানীকে যারা শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে প্রাণের মায়া ত্যাগ করে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন।

 

তারই ধারাবাহিকতায় শেরপুর জেলার ঝিনাইগাতীতে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়।

 

আজ সোমবার ১৬ ই ডিসেম্বর সকাল ৯ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঝিনাইগাতী উপজেলা পরিষদ চত্তরে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতেই কুরআন তিলাওয়াত,গীতা ও বাইবেল পাঠ করা হয়।

 

পড়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল ও ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল-আমীন।

 

পড়ে শান্তির প্রতীক সাদা কবুতর উড়িয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল,ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ আল-আমীন, সহকারী কমিশনার (ভুমি) অনিন্দিতা রানী ভৌমিক ও (ইউএনও) আশরাফুল আলম রাসেল এর সহধর্মিণী, প্রমুখ উপস্থিত ছিলেন।

 

উক্ত বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ আশরাফুল আলম রাসেল।ঝিনাইগাতী উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঝিনাইগাতী নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল, উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন,উপজেলা নির্বাচন অফিসার জনাব মোঃ জহিরুল হক, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.আল-আমীন,বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক শাহজাহান আকন্দ,সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান,সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোঃহারুনর রশিদ সহ আরো অনেকে।

 

উক্ত সভায় ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর