বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের আয়োজনে বিজয় উৎসব

নিজস্ব প্রতিবেদকঃ- / ১৫৪ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ-

গৌরাঙ্গ পাল স্টাফ রিপোর্টার:- মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের আয়োজনে বিজয় উৎসব উদযাপিত।

 

সোমবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় রাজধানীর মিরপুর ১০ রয়েল টিভি ভবনের তৃতীয় তলায় নাইট কুইন চাইনিজ রেস্টুরেন্ট হল রুমে এ উৎসবের আয়োজন করা হয়।
বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের আয়োজনে উৎসবের শুরুতে সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের সভাপতি আজিজুল হাকিম।

 

সংগঠনের সাধারণ সম্পাদক এটিএম শামসুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ নুর সুমনের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের উপদেষ্টা ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সোনালী খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ মনিরুজ্জামান মিয়া, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিনুল ইসলাম রিপন অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এটিএম শামসুজ্জামান।

 

এ সময় আরো বক্তব্য রাখেন উপদেষ্টা জনাব খান সেলিম রহমান,
অনুষ্ঠানের শুরুতে কেক কেটে বিজয় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম ঘোষণা ও তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা যথাক্রমে উপস্থিত ছিলেন – সিনিয়র সহ-সভাপতি মোঃ মোক্তার হোসেন, সহ-সভাপতি মোঃ মাহবুব উদ্দিন, সহ-সভাপতি মো, শফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলী নাইম, সহ সাধারণ সম্পাদক শফিক আহমেদ, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মন্টু, দপ্তর সম্পাদক মোঃ সোলায়মান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খাজা মেহেদী, কল্যাণ সম্পাদক ফয়েজুল্লাহ স্বাধীন,

 

ক্রিয়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শফিউল ইসলাম আল আমিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাফিনা মাহরু, মহিলা বিষয়ক সম্পাদিকা রাহিমা আক্তার মুক্তা, কার্যকরী সদস্য মোঃ দেলোয়ার হোসেন, মোঃ লুৎফর বারী, মোহাম্মদ নিজাম উদ্দিন, জয়তুননেসা মিলা, মাহমুদুল হাসান, মো. বেলায়েত হোসেন।

 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের কার্যকরী কমিটির সদস্যদের পরিবারবর্গ ও শিশু-কিশোরদের পরিবেশনায় ছড়া, গান, আবৃত্তি, কৌতুক, হামদ-নাত পরিবেশিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর