মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

ঝিনাইগাতীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের শুভ উদ্বোধন 

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধিঃ / ১৩০ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

১৭ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে এক মতবিনিময় সভার মধ্য দিয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযুদ্ধা,রাজনৈতিক,এবং সাংবাদিক প্রতিনিধিদের বিতরণের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে।অনুষ্ঠানের সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার আতিকুর ইসলাম তালুকদার।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আনোয়ারুল হক জেলা নির্বাচন কর্মকর্তা শেরপুর।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা শেরপুর।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।

 

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা বিএনপি’র আহবায়ক শাহজাহান আকন্দ ও যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান,বীর মুক্তিযুদ্ধা সুরুজ্জামান,নলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান রুকুনুজ্জামান,চেয়ারম্যান হাতীবান্ধা জাহাঙ্গীর, চেয়ারম্যান গৌরিপুর আশরাফুল আলম পলাশ,উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন,প্রণিসম্পদ অফিসার এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ,দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাসেম ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

 

২০০৭ হতে ২০১৬ সাল পর্যন্ত নিবন্ধিত ভোটারদের মাঝে এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।

 

স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে উপজেলার ৭ ইউনিয়নে ১ দিন করে এবং উপজেলা ৩ দিন এই ১০ দিন, ১ লক্ষ্য ১৪ হাজার নারী পুরুষের মধ্যে, সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কার্ড বিতরণ করা হবে।নিজে উপস্থিত হয়ে হাত ও চোখের ছাপ দিয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করতে হবে । নির্ধারিত ওয়ার্ড ভিত্তিক নির্ধারিত সময়ের মধ্যে এসে স্মার্ট কার্ড নেওয়ার জন্য বলা হয়েছে।

বিভিন্ন কারণে যারা এই সময়ের মধ্যে কার্ড নেওয়া থেকে বাদ পরবে তাদের ইউনিয়ন ভিত্তিক সময় বাড়িয়ে দেওয়া হয়েছে, ২৯ হতে ৩১ ফেব্রুয়ারি ২০২৫ ইং সময়ের মধ্যে নিতে পারবে।

 

এর পরেও যারা এলাকার বাহিরে কর্মের কারনে আসতে সম্ভব হবে না তারা উপজেলা নির্বাচন অফিস থেকে নির্ধারিত তারিখের  মধ্যে সংগ্রহ করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর