মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক যুব সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন রবিউল আউয়াল

স্টাফ রিপোর্টার:: / ১৫০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার:

গত ৬ ও ৭ ডিসেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে অবস্থিত প্রখ্যাত হোটেল (সিনামন গ্র্যান্ডে) অনুষ্ঠিত হলো দক্ষিণ এশিয়ার আঞ্চলিক যুব সম্মেলন। বাংলাদেশ থেকে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ড্রপ) -এর ইয়ুথ এ্যাডভোকেট রবিউল আউয়াল উক্ত সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করেন।

ক্যাম্পেইন ফর টোব্যাকো-ফ্রি কিডস (সিটিএফকে) -এর আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের যুব নেতারা অংশগ্রহণ করেন। তামাকবিরোধী আন্দোলনে তথ্যভিত্তিক উদ্যোগ, সামাজিক যোগাযোগমাধ্যম কৌশল এবং শিল্প প্রতিষ্ঠানের হস্তক্ষেপ মোকাবেলায় করণীয় নিয়ে বিভিন্ন সেশনে আলোচনা হয়।

সম্মেলনে রবিউল আউয়াল বাংলাদেশের তামাকবিরোধী সংগ্রামে তার উদ্যোগ ও নেতৃত্বের বিষয়টি তুলে ধরেন। তিনি বাংলাদেশের চ্যালেঞ্জ ও সাফল্যের গল্প শেয়ার করেন এবং নীতিনির্ধারণ ও জনস্বাস্থ্য প্রচারণায় উদ্ভাবনী পদ্ধতির ওপর গুরুত্বারোপ করেন।

দুই দিনের এ সম্মেলন শেষ হয় সনদপত্র প্রদান অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে অংশগ্রহণকারী যুবনেতাদের প্রচেষ্টাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়।

রবিউল আউয়ালের এই অর্জন বাংলাদেশের তামাকবিরোধী আন্দোলনে তরুণ নেতৃত্বের গুরুত্বকে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর