মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার বালাগঞ্জে গুলি করে হত্যা মামলার ঘটনায় প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯

আমির হোসেন স্টাফ রিপোর্টার / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

আমির হোসেন স্টাফ রিপোর্টার

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, ধর্ষণ, মানবপাচার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, বনদস্যু,জলদস্যু, ডাকাত ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি এম আর সজিব কে জানান যে, গত ৩০ ডিসেম্বর ২০১৮ ইং তারিখে একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ উপলক্ষে সারাদেশের ন্যায় সিলেট জেলার বালাগঞ্জ থানাধীন ১৩৬ নং আজিজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়েও শান্তিপূর্ণ ভোট গ্রহণ কার্যক্রম চলছিল।

 

এমতাবস্থায় বেলা আনুমানিক ০২:০০ ঘটিকার সময় একদল উশৃঙ্খল মারমুখি জনতা লাঠিসোটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে জোরপূর্বক ভোট কেন্দ্র দখল করে ব্যালট বাক্স ছিনতাই করতে গেলে অপর পক্ষের সাথে মারামারি ও গুলাগুলি শুরু হয়। উক্ত সংঘর্ষ চলাকালীন সময় একজন ব্যক্তি গুলিবৃদ্ধ হলে তাৎক্ষণিকভাবে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসাপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে জানা যায় নিহত ব্যক্তি সিলেট জেলার বালাগঞ্জ থানার ফজলু মিয়ার ছেলে সায়েম আহমেদ ২৪। এই ঘটনায় বালাগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

 

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল গত ১৮ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক বিকাল ০৪:৫০ ঘটিকায় এসএমপি সিলেট কোতয়ালী থানাধীন ০৩ নং ওয়ার্ড কেওয়াপাড়াস্থ এলাকায় অভিযান পরিচালনা করে (সিলেট জেলার বালাগঞ্জ থানার এফআইআর নং-০৯/৭৯, তারিখ- ৩১ ডিসেম্বর ২০১৮ খ্রিঃ, ধারাঃ ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩০২/১৪৯ পেনাল কোড ১৮৬০ঃ) এর মূলে হত্যা সাথে জড়িত অন্যতম প্রধান একজন পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী আমির হোসেন নূরু (৫৯)পিতা- মৃত আব্দুর রউফ, সাং- আজিজপুর, থানা- বালাগঞ্জ, জেলা- সিলেট।

 

81 পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার বালাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর