শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে হামলা ও ভাঙচুর, ১১জনের নামে থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার:: / ১৩৭ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১১জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করা হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে তাহিরপুর থানায় বাদি হয়ে অভিযোগ করেন উপজেলার বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও গ্রামের লিয়াকত আলীর ছেলে মাছুম (৪০)।

অভিযুক্তরা হলেন, উপজেলার বাদাঘাট ইউনিয়নের লামাশ্রম গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে জামান মিয়া (৪৫), একই গ্রামের আব্দুল মতিনের ছেলে কিরন মিয়া (৪২), রাশিদ মিয়ার ছেলে ছামাদ মিয়া (৩২) ও মোশাহিদ মিয়া (২৪), মৃত বাবর আলীর ছেলে মিনু মিয়া (৫৩) ও খোকন মিয়া (৫০), মোরশেদ মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৫), দুলাল মিয়ার ছেলে নাজিম মিয়া (২৬), তারুল মিয়ার ছেলে হাসান মিয়া (২২) ও শামীম মিয়া (২৫), আব্দুল হাসিমের ছেলে উসমান মিয়া (৬৫)।

বাদি মাছুম ও অভিযোগ সূত্রে জানাযায়, অভিযুক্ত জামাল মিয়া বাদি মাছুমের সাথে দীর্ঘ দিন যাবত বিরোধ করে আসছে। সেই বিরোধের জেরে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে জামাল তার দলবল (অভিযুক্ত) নিয়ে পরিকল্পিত ভাবে রাজারগাঁও গ্রামে মাছুমের বাড়িতে হামলা চালায়। তার বসত ঘরে ডুকে দেশীয় অস্র দিয়ে ভাঙচুর করে। এসময় মাছুম কে মারধর করে ও তার ঘরে রাখা ড্রয়ার থেকে জমি বন্ধকীর ৩লক্ষ ২০হাজার টাকা নিয়ে যায়। এমন সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করায়।

বাদি মাছুম আরও জানায়, অভিযুক্ত জামাল নিজে মাদক সেবন করে এবং মরণ নেশা ইয়াবা সহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত। তার ভয়ে এলাকার মানুষ সব সময় আতঙ্কে থাকে। সাহস করে কেউ কিছু বলতে চায়না।

এবিষয়ে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর