বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

তাহিরপুর সীমান্তে চোরাকারবারী ও গডফাদাররা দিশেহারা

স্টাফ রিপোর্টার:: / ১৬৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকা দিয়ে কোনো প্রকার চোরাচালান করার সুযোগ না দেয়ার সীমান্তের চিহ্নিত চোরাকারবারি,তাদের মদদদাতা ও গড ফাদারদের রাতে ঘুম হারাম হয়ে গেছে। তারা প্রতি রাতে কোটি টাকার ভারতীয় অবৈধ মালামাল বাংলাদেশে আনতে না পারায় এখন দিশেহারা।

শুধু তাই নয় চোরাকারবারিদের গড ফাদাররাও এখন দিশেহারা হয়ে এলাকা ছাড়া। ফলে কমেছে সীমান্ত এলাকায় চোরাচালান। কিন্তু নানান কৌশলে তৎপর রয়েছে চোরাকারবারি, তাদের মদদদাতা ও গডফাদাররা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিতর্কিত করতে।

খোঁজ নিয়ে জানা গেছে,ওসি দেলোয়ার তাহিরপুর থানায় যোগদানের পর থেকেই থানা ছাড়াও থানা এলাকার হাওড় ও সীমান্ত জনপদে থাকা বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্র,টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের সৎ পুলিশ অফিসারদের সহযোগিতায় কমেছে মামলার ও রাষ্ট্রীয় সম্পদ খনিজ বালি,পাথরসহ বিভিন্ন মুল্যবান সম্পদ চুরির পরিমান। এলাকায় নিরাপত্তায় ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পুলিশ বাহিনী ওসির নেতৃত্বে। যার জন্য উপজেলা জুড়েই প্রশংসিত ওসি দোলোয়ার হোসেন তিনি।
ট্যাকেরঘাট সীমান্ত এলাকায় বাসিন্দা নুরুল আলম জানান,ট্যাকেরঘাটসহ সীমান্তের বিভিন্ন এলাকায় আগের মত চোরাচালান করতে পারছে না চোরাকারবারিরা আর তাদের মদদদাতা ও তোতলা গডফাদার এখন এলাকা ছাড়া। সীমান্ত এলাকায় পুলিশের কঠোর নজরদারি আরও বাড়ালে মাদকসহ সকল অনিয়ম রোধ হবে। চোরাকারবারীদের অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে কাজ করছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান,আমি আমার উর্ধবতন কর্মকর্তাদের নির্দেশনা মেনে কাজ করছি। পুলিশের সকল সদস্য কঠোর নজরদারি মাধ্যমে সকল অনিয়ম রোধে দায়িত্ব পালন করছে। চোরাকারবারি,তাদের মদদদাতা ও গডফাদারদের কোনো ছাড় দেয়া হবে না। এছাড়াও অনিয়মকারীদের কেও প্রতিহত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর