মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

নতুনধারার ঘোষণাপত্র দিবস পালিত

স্টাফ রিপোর্টার:: / ১২১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার:

নতুনধারার ঘোষণাপত্র দিবস পালিত হয়েছে। নতুনধারা বাংলাদেশ এনডিবির আয়োজনে ১ জানুয়ারি বেলা ১১ টায় রাজধানীর তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন  নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী।

বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাবেক ভাইস চেয়ারম্যান শফিউল বারী রাসেল,  সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শাহ আলম আল শাওন, কবি বিমল সাহা, মনোয়ারা আক্তার, আনোয়ার আকাশ প্রমুখ।

সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, ২০১২ সালের ৩০ ডিসেম্বর আত্মপ্রকাশের পর ১ জানুয়ারি নতুনধারা বাংলাদেশ এনডিবির ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিলো। যে ঘোষণাপত্রে দেশকে আত্মনির্ভরশীল করার ঘোষণা থাকলেও স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে আসার পরও আত্মনির্ভরশীল দেশ গড়ার জন্য কোনো সরকার ভাবেনি। যে কারণে আজ জাতি অর্থনৈতিকভাবে-সামাজিকভাবে ও সাংস্কৃতিকভাবে হুমকির মুখে পড়ছে।

আর এ কারণেই দেশে কথায় কথায় মব ইনজাস্টিসের ঘটনা ঘটছে, চাঁদাবাজি বেড়েছে, দুর্নীতিও কমেনি বরং সচিবালয়ের মত কেপিআইভূক্ত এলাকায় অগ্নিকাণ্ডের মত ঘটনা ঘটছে; যা অতিতের সকল সময়ের চেয়েও আশঙ্কার জন্ম দিচ্ছে। এমতবস্থায় প্রয়োজন নীতির সাথে সুপরিকল্পিত পদক্ষেপ; যাতে অর্থর্নীতি ঘুরে দাঁড়ায়, ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর