বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

একজন চাঁদাবাজ কখনো রাজনীতিবিদ হতে পারে না – ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : / ১৪৭ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সত্যের পথে অবিচল। অন্যায়ের কাছে মাথা নত করিনি আমরা। বহু ষড়যন্ত্র করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দ হাসতে হাসতে ফাঁসির কাষ্ঠে গেছেন, কিন্তু মাথা নত করেননি। বহু রং-বেরঙের প্রস্তাব দেওয়া হয়েছে, সমস্ত প্রস্তাব এবং ষড়যন্ত্র ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। কেন? কারণ আমরা আল্লাহকে ভয় করি।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে এক সুধী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা এই দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি। যারা দেশ এবং দেশের মানুষকে ভালোবাসবে তাদের হাত কখনো অন্যের সম্পদে যেতে পারে না। তাদের কাছে মানুষের জীবন, সম্পদ ও ইজ্জত সম্পূর্ণ নিরাপদ থাকবে। আমাদের (জামায়াতের) ভেতরে যদি এর ব্যতিক্রম থাকে অবশ্যই আপনারা আমাদের সমালোচনা করবেন।

তিনি আরও বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত এত রক্ত, জীবন। এতো মানুষ পঙ্গু হলো, চাকরি হারালো, ঘর ছাড়লো, দেশ ছাড়ল। এতো মানুষের ইজ্জতের ওপর হাত পরল, তারপরও কি আমাদের এই জাতির শিক্ষা হবে না? তাহলে, এই শিক্ষা যারা নেবে না আমরা তাদেরকে সমর্থন করতে পারি না। একজন চাঁদাবাজ কখনো রাজনীতিবিদ হতে পারে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর