সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  আজ বসতভিটা, কাল নদীগর্ভে? কর্ণফুলীর ভাঙনে চন্দ্রঘোনায় আতঙ্ক বাকেরগঞ্জে অবৈধ জাল বেচায় ২ ব্যবসায়িকে আটক ১ লক্ষ টাকা জরিমানা নিজ স্বার্থ হাসিলে প্রশাসনিক কর্মকর্তাদের প্রশাসক বানাতে মরিয়া ইউএনও বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঈদ-এ-মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাতে ওয়াল জামাত বরুড়া দক্ষিনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর

বিদেশী মেয়ের স্পর্শকাতর ছবি ও ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল, সিআইডি কর্তৃক গ্রেফতার-০১

আমির হোসেন, স্টাফ রিপোর্টার:: / ১২৭ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

আমির হোসেন,
স্টাফ রিপোর্টার::

National Central Bureau (NCB), Kathmandu (Interpol) এর মাধ্যমে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি), সিআইডি জানতে পারে যে, বাংলাদেশের এক নাগরিক নেপালের রাজধানী কাঠমান্ডুর জনৈক অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিভিন্ন অশ্লীল ছবি ও ভিডিও সংগ্রহ করে মেসেঞ্জারের মাধ্যমে উক্ত মেয়ের ফেসবুক বন্ধু ও আত্নীয়-স্বজনের কাছে পাঠিয়ে ব্ল্যাকমেইল করছে। এর ফলে ভিকটিম মানসিকভাবে বিপর্যস্ত এবং আত্মহত্যা করার চেষ্টা করেছে।

 

বিষয়টি নিয়ে সাইবার মনিটরিং টিম কাজ শুরু করে, আসামী মোহাম্মদ জাবেদ ওমর (২০), পিতা- মোহাম্মদ সামশুল ইসলাম, মাতা- মর্তুজা বেগম, ঠিকানা-গ্রাম-হালিমপুর, ইউপি- ০১ নং রাজানগর ইউনিয়ন, উপজেলা- রাঙ্গুনিয়া, জেলা – চট্টগ্রামকে সনাক্ত করতে সক্ষম হয়। সাইবার মনিটরিং টিম অনুসন্ধানে জানতে পারে ফ্রি ফায়ার গেম খেলার মাধ্যমে ভিকটিমের সাথে আসামীর পরিচয় হয়।

 

পরবর্তীতে তাদের মধ্যে মাঝে মাঝে যোগাযোগ হত। এক পর্যায়ে আসামী অসৎ উদ্দেশ্যে কৌশলে ভিকটিমের স্পর্শকাতর ছবি ও ভিডিও সংগ্রহ করে ভিকটিমকে ব্ল্যাকমেইল এর মাধ্যমে টাকা দাবি করতে থাকে। পরবর্তীতে আসামী তার চাহিদা অনুসারে টাকা না পেয়ে ফেইসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে ভিকটিমের স্পর্শকাতর ছবি ও ভিডিও ভিকটিমের আত্মী-স্বজনদের নিকট প্রেরন করে।

 

সিআইডি সাইবার ইন্টেলিজেন্স এন্ড রিস্ক ম্যানেজমেন্ট, সাইবার পুলিশ সেন্টার (সিপিসি), বাংলাদেশ পুলিশ, সিআইডি, ঢাকা এর একটি চৌকস টিম গত ১৫/০১/২০২৫ খ্রি. আসামীর অবস্থান সনাক্ত করে, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানা এলাকা হতে আসামী মোহাম্মদ জাবেদ ওমর (২০), পিতা- মোহাম্মদ সামশুল ইসলাম, মাতা- মর্তুজা বেগম, ঠিকানা-গ্রাম-হালিমপুর, ইউপি- ০১ নং রাজানগর ইউনিয়ন, ডাকঘর-ঠান্ডাছড়ি, উপজেলা- রাঙ্গুনিয়া, জেলা – চট্টগ্রামকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

আসামীর নিকট থেকে ১ টি Poco X3 মোবাইল ফোন আলামত হিসেবে জব্দ করা হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী বর্ণিত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং জব্দকৃত মোবাইল ফোনে ভিকটিমের স্পর্শকাতর ছবি ও ভিডিও পাওয়া গিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর