মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ।

বিশেষ প্রতিনিধিঃ / ১৩৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া সাংস্কৃতিক সংগঠন গাজীপুর জেলা শাখার উদ্যোগে গাজীপুর জেলা বিএনপির অফিসে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয় । উক্ত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকিরুল ইসলাম । উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ আহসান হাবীব

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম ও সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান ।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হাসান তন্ময় সিনিয়র সহ সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন ;বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট লেহাজ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ । অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাডভোকেট জাকিরুল ইসলাম বলেন ফ্যাসিস্ট হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে মানুষের ভোটের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে ।

প্রধান বক্তা মোঃ আহসান হাবীব বলেন ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে নতুন করে সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে হবে এবং এদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে হবে ।

অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফেরাত কামনা ও অপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর